editor

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

দক্ষিণ সুরমায় সূর্যমুখী ও সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

দক্ষিণ সুরমায় সূর্যমুখী ও সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

3

দক্ষিণ সুরমা উপজেলার কৃষকদের মাঝে তেল ফসল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। আমদানী নির্ভর ভোজ্য তেলের চাহিদা নিজস্ব উৎপাদনে পূরণ করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সে ধারাবাহিকতায় এবার দক্ষিণ সুরমায় উল্লেখযোগ্য হারে বেড়েছে সরিষা ও সূর্যমুখীর চাষ। এসব তেল ফসল চাষ করে খুশি এখানকার কৃষকরা।
দক্ষিণ সুরমা উপজেলাকে রূপসী কন্যা সিলেট নগরীর প্রবেশদ্বার বলা হয়। ঢাকা-সিলেট মহাসড়কে বা মৌলভীবাজার হয়ে সিলেট নগরীতে প্রবেশ করতে হলে দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়কে ছুঁয়ে নগরীতে প্রবেশ করতে হয়। এবার দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নের শোভা বাড়িয়েছে সূর্যমুখী ও সরিষার চাষ।
এ এলাকার কৃষকেরা ধান চাষে আগ্রহী বেশী। আউশ ও আমন মওসুমে অনেক জমিতে ধান চাষ হয়ে থাকলেও বোরো মওসুমে বিস্তৃর্ণ জমি অনাবাদি থেকে যায়। ধান চাষে তুলনামূলক সেচের প্রয়োজনীয়তা বেশী হওয়ায় আউশ-আমন মওসুমে পানির প্রাকৃতিক যোগান থাকে বলে কৃষকরা সহজে এ দুই মওসুমে ধান চাষ করতে পারেন। বোরো মওসুমে হাওড়ে যেসব এলাকায় সেচের ব্যবস্থা আছে সেখানে ধান চাষ হয়ে থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ জায়গা পতিত থাকে কৃত্রিম সেচের অভাবে। ধানের তুলনায় সেচ নির্ভরতা কম এমন ফসল আবাদে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ অঞ্চলের কৃষিতে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। বোরো বীজ সহায়তা হিসেবে ২১৪২ জন কৃষককে ২ কেজি করে হাইব্রীড বোরো বীজ সহায়তাও দেওয়া হয়। এর মধ্যে স্বল্প সেচে আবাদ করা যায় এমন ফসল বিতরণ করা হয় ১৩১৫ জন কৃষকের মাঝে। এসব ফসল গুলো হচ্ছে- সূর্যমুখী, সরিষা, গম, ভূট্টা, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচ ও গ্রীষ্মকালীন মুগ।
অত্র উপজেলায় রাজস্ব অর্থায়নে ৬০ টি সূর্যমুখী, ৩০ টি সরিষা, ১০ টি গম ও ১০ টি ভূট্টা প্রদর্শণী পাইলট প্রকল্প হিসেবে স্থাপন করা হয়। এসব প্রদর্শণী দেখে আগ্রহ বাড়ছে এ এলাকার কৃষকের।
তেল ফসলের আবাদ বাড়াতে উপজেলার ৮ ইউনিয়নে ৮ জন অগ্রসরমান কৃষককে বীজ উৎপাদনকারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আরও ৮ টি সরিষা প্রদর্শণী দেওয়া হয়। পরবর্তী মওসুমে যাতে আগ্রহী কৃষকেরা সহজে উচ্চফলনশীল জাতগুলো পায় সে উদ্দেশ্যে তাদেরকে বীজ উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও বিক্রির জন্য প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয়, উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়।
এছাড়া উদ্বুদ্ধকরণের মাধ্যমেও দক্ষিণ সুরমায় অনেক কৃষক চাষ করেছেন সরিষা ও সূর্যমুখী।
উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল গ্রামের সেরকম একজন উদ্যোক্তা কৃষক ডিএইচ খান। তিনি বলেন, আমি এবছর বারি সরিষা-১৪ এর প্রদর্শণী করেছি। কৃষি বিভাগের পরামর্শ মতে সব কিছু করেছি তাই অনেক ভালো ফলন হয়েছে। আমি পরবর্তী মওসুমে বীজ হিসেবে বিক্রি করার জন্য এ সরিষা সংরক্ষণ করবো। উপজেলা কৃষি অফিস থেকে বীজ বিক্রি করতে প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতিও পেয়েছি। এখানে আশপাশের অনেক কৃষকেরা পরবর্তী মওসুমে সরিষা আবাদের আগ্রহ দেখাচ্ছে আমি তাদেরকে বীজ দেওয়ার আশ্বাস দিয়েছি। আগামিতে বীজ উৎপাদনের লক্ষ্যে আমারও আরও বড় পরিসরে চাষাবাদ করার ইচ্ছে আছে।
জালালপুরের শেখ পাড়া গ্রামের কৃষক হেলাল মিয়া এবার প্রদর্শণী করেছেন সূর্যমুখীর। তিনি বলেন, আমি এবারই প্রথম সূর্যমুখী চাষ করেছি। উপসহকারী কৃষি অফিসার ফারুক আহমদ সাহেবের পরামর্শ মেনে সব কিছু করেছি। আমি আশা করি ফলন অনেক ভালো হবে। আমি আগামিতেও সূর্যমূখী চাষাবাদ করবো। রোগবালাই কম এবং উৎপাদন খরচ খুবই কম। তাই আমার আশপাশের অনেক কৃষকও সূর্যমুখী চাষে আগ্রহ পোষন করেছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার বলেন, এ অঞ্চল সরিষা ও সূর্যমুখী আবাদের জন্য খুবই উপযোগি। এসব ফসল চাষ করে যেমন পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব তেমনিভাবে ভোজ্য তেলের আমদানি নির্ভরতাও দিনে দিনে কমানো সম্ভব। সেই সাথে এসব তেল খুবই স্বাস্থসম্মত। উচ্চ ফলনশীল, সেচ কম লাগা, সময় কম লাগা, উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় সরিষা ও সূর্যমুখী চাষের প্রতি কৃষকরাও আগ্রহী হয়ে ওঠছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

4 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

5 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

7 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
2