editor
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের ৩ বারের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, ‘মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এর মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।’
তিনি বলেন, ‘মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
4 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
4 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
8 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
2 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
6 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।