admin

প্রকাশিত: 8:57 PM, May 16, 2018

অবশেষে জামিন পেলেন ছাত্রদলকর্মী মোঃ শাহিনুর রহমান

অবশেষে জামিন পেলেন  ছাত্রদলকর্মী মোঃ শাহিনুর রহমান

7

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি :: অবশেষে ১৫ মে জামিন পেলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানা ছাত্রদল কর্মী মোঃ শাহিনুর রহমান। সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর কোর্টের বিচারক শ্যামকান্ত সিনহা তার জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নজরুল ইসলাম।

জানা যায়, গত ১০ মার্চ সন্ধ্যা ৬ টায় বন্ধুর বাড়ি উপজেলার রসুলগঞ্জ গ্রাম হতে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরদিন ১১ মার্চ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এদিকে মোঃ শাহীনুর রহমানের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জগন্নাথপুর থানা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা এবং সমাজসেবীরা শহরে মানববন্ধন করে। মানববন্ধনে দলীয় নেতাকর্মী ও সমাজকর্মীরা তার ঊপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

7

অনুসন্ধানে জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর থানা শাখার সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মানবাধিকার রক্ষায় কাজ করতো ছাত্রদল কর্মী শাহীন। সরকার বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার চাচাতো দুই ভাইয়ের সাথে দ্বন্দ্ব-সংঘাত লেগেই চলছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমকামিতা ও তৃতীয় লিঙ্গের সাথে জড়িত থাকাসহ ধর্মবিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে চাচাতো ভাই জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ মুজিবুর রহমান ও যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম রিপন  গোষ্ঠীর পক্ষে বাদী হয়ে প্রতিপক্ষ মোঃ শাহীনুর রহমানের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ১৪৩/৩৭৭/২৯৫ (ক) ধারায় জগন্নাথপুর থানায় মামলা নং ১৫ তাং ২৮/০২/২০১৮ইং দায়ের করে। অন্যদিকে সংখ্যালঘু মেয়ে মুক্তা রায়কে প্রেমে বাধ্য করে আত্মহত্যার জন্য প্ররোচিত করার অভিযোগ এনে উক্ত মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে নিহত মুক্তা রায়ের পিতা অমল রায় বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩০৬ ধারায় জগন্নাথপুর থানায় মামলা নং ১২ তাং ২৬/০২/২০১৮ ইং দায়ের করেন। জানা যায়, শাহীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপারভাইজার পদে চাকুরী করতো। পাশাপাশি কলেজ ছাত্রদলের রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। যুব উন্নয়ন অধিদপ্তর এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কর্মকর্তা মোঃ পিয়ার আহমেদ এর সাথে দাপ্তরিক কার্যক্র্ম নিয়ে তার অভ্যন্তরীণ কোন্দল লেগেই চলছিল। এরই জের ধরে গত ১৫/০৫/২০১৭ ইং তারিখে উক্ত কর্মকর্তা ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে মোঃ শাহীনুর রহমানের উপর হামলা করিয়ে তাকে গুরুতর আহত করেন। পাশাপাশি উর্ধতন কর্তৃপক্ষের কাছে অফিসের ৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে তার বিরুদ্ধে নালিশ দায়ের করেন।এ ঘটনার দায়ে প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে ঢাকার আদালতে ৭ লক্ষ টাকা আত্মসা,কর্মকর্তার উপর হামলা ও অফিসের বিভিন্ন সরঞ্জামাদি ভাংচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন গত ১০/০১/২০১৮ ইং তারিখে। এছাড়া চাকুরী হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গেপ্তারের পর তিনি প্রায় ২ মাস কারাভোগ করেন। গ্রেপ্তারের পরপরই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীরা তার জামিনের ব্যাপারে আদালতে দৌঁড়ঝাপ শুরু করেন। এক পর্যায়ে গত ১৫/০৫/২০১৮ ইং তারিখে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

8 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
8