editor
প্রকাশিত: 11:49 PM, February 12, 2021
বড়লেখা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অধিক পরিমাণে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে। এ ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে অনেক অর্থ ও শ্রম ব্যয় হলেও পরবর্তীতে সরকার এর দায়িত্ব গ্রহণ করবে।
প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ বিদ্যালয়ে আসার জন্য রাস্তাটির প্রশস্তকরণসহ এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাদের মধ্যে বদরুল ইসলাম ও তারেক আহমেদ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে