admin
প্রকাশিত: 6:23 PM, June 15, 2021
অনলাইন ডেস্ক
অনুপ্রবেশ আটকাতে স্বয়ং রাজা সীমান্তে পাহারা দিচ্ছেন, একথা শুনেছেন কখনো? গত পাঁচ দিন ধরে দেশের পূর্ব সীমান্তে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক নজরদারি চালাচ্ছেন। অনুপ্রবেশের কারণে যাতে দেশে করোনা সংক্রমণ না বাড়ে তাই এমন উদ্যোগ রাজার। তাঁর সঙ্গ দেন প্রধানমন্ত্রী লোটে শেরিং। ভুটানের মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তেনজিং লামসাং রাজার পাহারাদারির ছবি টুইট করেছেন।
করোনা অতিমারীর মধ্যে সব দেশের প্রশাসনই সংক্রমণ নিয়ে সজাগ। বিভিন্ন দেশের সরকার বেশ কিছু কোভিড বিধিনিষেধ জারি করেছে। সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে যাতে অনুপ্রবেশ না ঘটে। কিন্তু দেশের রাজা নিজে সেপাই-পেয়াদা নিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছেন এই দৃশ্য নজর কেড়েছে গোটা বিশ্বের।
গত মে মাসে প্রধানমন্ত্রী শেরিং জাতির উদ্দেশে বলেন, ‘এখনই যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে দেশ শেষ হয়ে যাবে।’ দেড় বছর পরেও করোনা অতিমারী নিয়ে দেশবাসীকে সচেতন থাকতে বলেছেন তিনি। কিন্তু রাজা খোদ যেভাবে দেশের পাহারাদার হয়ে কাজ করছেন তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অতিমারী আবহে এই নিয়ে ১৪-১৫ বার সীমান্তে নজরদারি চালালেন রাজা।
ছবিগুলি পোস্ট করে ভুটানের মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তেনজিং লামসাং লিখেছেন, অতিমারী পরিস্থিতিতে রাজপ্রাসাদে খুব কমই থেকেছেন রাজা ওয়াংচুক। দেশের সুরক্ষার খাতিরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সীমান্তে নজরদারি চালাচ্ছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভুটানে এখনও পর্যন্ত ১৮২৬ জনের সংক্রমণ ধরা পড়েছে আর এক জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে ১৭ জন আক্রান্ত হয়েছেন।
ডিএসএস/ ১৫জুন ২০২১/মাছুম চৌধুরৗ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে