admin

প্রকাশিত: 4:47 PM, June 22, 2021

চট্টগ্রামে টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

চট্টগ্রামে টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

4

অনলাইন ডেস্ক
করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন প্রবাসী শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে নগরের আগ্রাবাদে জনশক্তি কার্যালয়ের সামনে তাঁরা বিক্ষোভ করেন।

বিক্ষোভে হাজারো প্রবাসী শ্রমিক অংশ নেন। সকাল ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা বলছেন, করোনায় ছুটিতে দেশে এসে তাঁরা আটকা পড়েছেন। টিকা না দেওয়ায় এখন তাঁরা বিদেশে যেতে পারছেন না। টিকার জন্য তাঁরা সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাঁদের জনশক্তি কার্যালয়ে পাঠানো হয়েছে। জনশক্তি কার্যালয় থেকে অনুমতি দিলে কর্তৃপক্ষ তাঁদের টিকা দিতে পারবে। এ অবস্থায় তাঁরা টিকার নিবন্ধন সহজ ও তা দ্রুত প্রাপ্তির দাবি জানাচ্ছেন।

বিক্ষোভে অংশ নিয়েছিলেন চট্টগ্রামের পতেঙ্গার বাসিন্দা নুরুল আজিম। নুরুল বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছেন। কিন্তু টিকা না দেওয়ায় এখন ফেরত যেতে পারছেন না। সুরক্ষা অ্যাপে প্রবাসীদের জন্য পাসপোর্ট নম্বরের বিপরীতে নিবন্ধনের ব্যবস্থা করা হলে টিকা দেওয়া সহজ হতো বলে মত তাঁর।

5

আরেক প্রবাসী নজরুল ইসলাম বলেন, অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। তাই পাসপোর্ট দিয়ে সুরক্ষা অ্যাপে নাম নিবন্ধনের সুযোগ দিলে ভালো হয়। আর সুরক্ষা অ্যাপ এখন বন্ধ রয়েছে। তাই এই অ্যাপ দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তিনি।

জনশক্তি কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, প্রবাসীদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে মন্ত্রণালয় দেখছে। এ আশ্বাস পাওয়ার পর তাঁরা ফিরে যান।

6

জহিরুল আলম মজুমদার বলেন, ১০ ক্যাটাগরির লোকজন টিকা পাচ্ছে। সেখানে প্রবাসীরা তৃতীয়স্থানে রয়েছেন। কিন্তু সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। তাই তাঁরা এনআইডির পরিবর্তে পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধনের সুযোগ চেয়েছেন। এই বিষয়গুলো মন্ত্রণালয় দেখছে।

8

ডিএসএস/২২জুন/২০২১/ মাছুম চৌধুরী

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2