editor
প্রকাশিত: 3:31 PM, July 19, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে থামছে না করোনায় মৃত্যু। ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ৭ জন। একই সময়ে রোগী শনাক্ত হয়েছেন ৪৮৬ জন। এমন পরিস্থিতিতে সিলেটে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। তাদের ৬ জনই সিলেট জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করেছেন মোট ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬৪ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারের ৪৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগীর ২২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪১ জন, হবিগঞ্জের ৫৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১০৭ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ১৫, সুনামগঞ্জ ৪১, হবিগঞ্জ ৩৫ ও মৌলঈবাজার জেলায় ২৬ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৩১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (আরটি পিসিআর টেস্টে) আক্রান্ত শনাক্ত ৪৮৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৫২১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৮৩৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৯৫ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮২১ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৪০৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭৬১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২ জন, ৫ জন সুনামগঞ্জে, মৌলভীবাজারে ১১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৭ জন, সুনামগঞ্জে ৪৫ জন, হবিগঞ্জে ৬০ জন ও মৌলভীবাজারে ৩১ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৩৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২১ জন সুনামগঞ্জে, ৩১ জুন হবিগঞ্জে, ৪২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ৭৫১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৩০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৭১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৯১ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৬২ জন ও ওসমানী হাসপাতালে ১১৯ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে