editor
প্রকাশিত: 8:37 PM, August 11, 2021

এসএমপি ও পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি সিলেটের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় এসএমপি পুলিশ লাইন্স এ ‘মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে এসএমপি পুলিশ লাইন্স কম্পাউন্ডে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি’র সভাপতি পুলিশ কমিশনারের সহধর্মিণী মিসেস ফারজানা শামীম। অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ ও মিসেস ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ ও মিসেস তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: সোহেল রেজা পিপিএম ও সহধর্মিণী সালমা সুলতানা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার ও মিসেস সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও তাদের সহধর্মিণীগণ, সহকারী পুলিশ কমিশনারগন ও অন্যান্য অফিসারবৃন্দ।
পরবর্তীতে পুলিশ কমিশনার এসএমপি’র পুলিশ লাইন্স’র নবনির্মিত ব্যারাক ভবনের বিনোদন কক্ষের উদ্বোধন করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগস্ট/২০২১/নুরুল
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)