editor
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
অনলাইন ডেস্ক
চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়া সংক্রান্ত ঢাকা শিক্ষা বোর্ড থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে জানিয়েছে, একইভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদেরও তাদের নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক খাতা (নোট বুক) তৈরি করে জমা দিতে হবে।
আদেশে বলা হয়, কোভিড ১৯ অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যে সব বিষয়ে ব্যবহারিক আছে, সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে।
এতে বলা হয়, যেহেতু কোভিড পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিকের খাতা (নোট বুক) জমা নেওয়া প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দুটির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে, তাহলে শিক্ষার্থী ওইসব ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
7 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
1 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
1 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
1 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
8 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
5 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
1 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
7 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে