editor
প্রকাশিত: 10:11 PM, December 31, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কে যোগদান করছেন এ নিয়ে সর্ব মহলে ব্যাপক জল্পনা কল্পনা আলোচনা চলছে। জানা যায় গত ২৪ ডিসেম্বর কানাইঘাট থানা থেকে এসএমপিতে বদলী হন অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। তিনি বদলী হওয়ার এক সাপ্তাহ পেরিয়ে গেলেও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসাবে এখন পর্যন্ত কেউ যোগদান করেননি। বদলীকৃত ওসি শামসুদ্দোহা পিপিএম অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে কোন ধরনের হয়রানী ছাড়াই পুলিশি সেবা তাৎক্ষনিক প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। তার বিদায় বেলা কানাইঘাটের অনেকে কেঁদেছেন এবং তার কর্মকান্ডের প্রশংসা করে ছিলেন সবাই। সে ধরনের একজন অফিসার ইনচার্জকে চাচ্ছেন কানাইঘাটের সবাই। বিভিন্ন সূত্রে জানা গেছে সিলেটের বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বেশ কয়েকজন ওসির সাক্ষাৎকার গ্রহন সহ কর্মদক্ষতা, বায়োডাটা পর্যালোচনা করে কানাইঘাট থানায় একজন ভাল দক্ষ অফিসার ইনচার্জকে দায়িত্ব প্রদানের জন্য অত্যন্ত আন্তরিক রয়েছেন। কানাইঘাটের সচেতন মহল সহ বিভিন্ন পেশার লোকজন জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম একজন চৌকস নিষ্ঠাবান, সৎ ও ভাল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। সিলেটে পূর্বে তিনি দায়িত্ব পালন করেছিলেন। কানাইঘাটের মানুষের কালচার ক্রিস্টি সংস্কৃতির সাথে বেশ জানা শুনা রয়েছে তার। আলেম উলামা অধুষিত এ থানায় একজন জনবান্ধব, দক্ষ, অভিজ্ঞ, নিষ্ঠাবান ও অমায়িক ব্যবহারের অধিকারী অফিসার ইনচার্জ দেওয়ার জন্য পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন