editor

প্রকাশিত: 10:40 PM, October 19, 2021

সিলেট জেলা প্রশাসকের সাথে উলামা পরিষদের বৈঠক

সিলেট জেলা প্রশাসকের সাথে উলামা পরিষদের বৈঠক

সিলেট জেলা প্রশাসকের সাথে উলামা পরিষদের বৈঠক

1

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের আহ্বানে এক বৈঠকে মিলিত হয়েছেন উলামা পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ। সোমবার (১৮ অক্টোবর) রাতে উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে মিলিত হন। উলামা পরিষদের ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হলে সিলেট জেলা প্রশাসক উলামা পরিষদের দাবি-দাওয়া শুনেন এবং তিনি উলামা পরিষদের দাবি-দাওয়া বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

8

এসময় উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমানননা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজা মন্ডপে হামলা ও সাধারণ মানুষকে হত্যার বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করার দাবী জানান। পাশাপাশি তারা বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর তা হলে ধর্মীয় উস্কানীদাতাদের বিরুদ্ধে উলামা পরিষদ যে বৃহত্তর আন্দোলনে নামবে। নেতৃবৃন্দ জানান, আগামী ২৭ অক্টোবর সাধারণ সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, সহ সভাপতি মাওলানা মজদুদ্দীন আহমদ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরী, মাওলানা হারুন রশিদ আল আজাদ, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা আহমদ কবির, মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, মাওলানা মুফতি রশীদ আহমদ, মাওলানা হাবিব আহমদ শিহাবী, মাওলানা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুশ শহীদ। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মালবম্বী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক সকলের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সিলেটবাসী সহ সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

2 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

6 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ: সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

3 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

4 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

1 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

6 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

1
4