editor
প্রকাশিত: 10:57 PM, June 16, 2021
ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসী হামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য কনস্টেবল প্রকাশ নাইডু (৩২) আহত হয়েছেন। রাজনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মুন্সিবাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজারে ড্রেনের কাজ চলমান থাকায় রাস্তা সরু হয়ে আছে। বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের (ডিবি) কনস্টেবল একই ইউনিয়নের করিমপুর চা বাগানের প্রকাশ নাইডু (৩২) মোটরসাইকেল দাঁড় করিয়ে আনারস ক্রয় করছিলেন। পিছন থেকে আসা একটি প্রাইভেট কারের চালকের আসনে থাকা একজন সাইকেলটি সড়ানোর জন্য বলে। এসময় তিনি সড়িয়ে নিচ্ছেন জানান। সড়িয়ে নিতে একটু দেরি হয়ে যাওয়ায় কার চালক মুন্সিবাজার এর খোলা গ্রামের রঞ্জু মালাকার (৩৫) উত্তেজিত হয়ে তার গাড়িতে থাকা রড দিয়ে পুলিশ কনস্টেবল প্রকাশ নাইডুকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহত পুলিশ কন্সটেবলকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।মারধরকারী ব্যাক্তির কার থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।
ডিএসএস/১৬জুন/২০২১/রেদওযান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে