editor

প্রকাশিত: 12:28 AM, October 9, 2021

সিলেটে মঙ্গলবার থেকে ফাইজারের টিকা, অগ্রাধিকার প্রবাসী ও বয়স্কদের

সিলেটে মঙ্গলবার থেকে ফাইজারের টিকা, অগ্রাধিকার প্রবাসী ও বয়স্কদের

সিলেটে মঙ্গলবার থেকে ফাইজারের টিকা, অগ্রাধিকার প্রবাসী ও বয়স্কদের

নিজস্ব প্রতিবেদক
সিলেটে প্রথমবারের মতো ফাইজারের করোনার টিকা দেওয়া হবে। গত বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জন কার্যালয়ে বিশেষ ভ্যানে করে ১৯ হাজার ৮৯০ ডোজ টিকা পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া শুরু হবে। ফাইজারের টিকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে প্রবাসী ও বয়স্ক ব্যক্তিদের। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফাইজারের টিকা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। পাশাপাশি টিকা দেওয়ার আগমুহূর্তেও সেটি শীতাতপনিয়ন্ত্রিতভাবে রাখতে হয়। এ জন্য অন্যান্য কেন্দ্রে টিকাটি দেওয়া হবে না। আগামী মঙ্গলবার থেকে সিলেট সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালিত এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়ার কথা রয়েছে। এর আগে কেন্দ্রটিতে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হতো।

সূত্র জানায়, গত বুধবার রাতে সিলেট বিভাগের চারটি জেলায় ফাইজারের টিকা পৌঁছানো হয়েছে। ফাইজারের একেকটি ভায়ালে ৬ ডোজ করে টিকা রয়েছে। সিলেট সিভিল সার্জন কার্যালয়ের টিকা সংরক্ষণ কেন্দ্রে ৩ হাজার ৩১৫টি ভায়াল দেওয়া হয়েছে। এই টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে প্রবাসী ও বয়স্ক ব্যক্তিদের। যাঁরা টিকার জন্য মুঠোফোনে খুদে বার্তা পাননি, তাঁদের টিকা দেওয়া হবে না। তবে প্রবাসীরা নিবন্ধন না করলেও টিকাকেন্দ্রে গিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ জন্য তাঁদের পাসপোর্ট ও ভিসা প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া শুরু হবে। অন্যান্য কেন্দ্রে টিকাটি দেওয়া হবে না।
এদিকে সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিলেট নগরে বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট সিটি করপোরেশনের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। বর্তমানে দুটি কেন্দ্রে সিনোফার্ম ও সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ফাইজারের টিকা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। টিকার জন্য অপেক্ষমাণ প্রায় ৮ হাজার প্রবাসীকে এ ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে। এর বাইরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাব।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে