editor
প্রকাশিত: 10:20 PM, August 10, 2023
সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের ভাতালিয়া নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান এর সহধর্মিনী সিদ্দেকুন্নেছা গত ৬ আগস্ট রবিবার সকাল সাড়ে ৯টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ রবিবার বাদ আছর ভাতালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ তোফাজ্জুল হোসেন।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরহুমার লাশ ভাতালিয়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হওয়ায় মরহুমার ছোট ভাই, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই ও মরহুমার ছেলে রাসেল আহমদ কৃতজ্ঞত জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ : যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান এর সহধর্মিনী সিদ্দেকুন্নেছা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভুঁইয়া এসজিপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমন্ডের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়