editor

প্রকাশিত: 1:30 PM, November 16, 2021

স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা

স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন প্রথম আনুষ্ঠানিক বৈঠক করছিলেন, ঠিক তখনই স্যাটেলাইন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই পরীক্ষার ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানকারী ক্রুদের জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। তারা প্রচণ্ড ঝুঁকিতে ছিলেন। এ জন্য রাশিয়া বিপজ্জনক ও দায়িত্বহীনের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরীক্ষায় রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইটকে গুঁড়ো করে উড়িয়ে দেয়া হয়েছে।

এর ফলে যে ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে মহাকাশে তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে আইএসএসের ক্রুরা ক্যাপসুলের ভিতর আশ্রয় নিতে বাধ্য হন। এই স্টেশনে বর্তমানে সাতজন ক্রু আছেন। তার মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের, একজন জার্মানির এবং দু’জন রাশিয়ান।
উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় ৪২০ কিলোমিটার উপরে তার কক্ষপথে ঘূর্ণায়মান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ব্রিফিংয়ে বলেছেন, রাশিয়ান ফেডারেশন বেপরোয়াভাবে তাদের নিজস্ব একটি স্যাটেলাইটে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই পরীক্ষা ছিল ধ্বংসাত্বক। এই পরীক্ষার ফলে কমপক্ষে ১৫০০ পিস ধ্বংসস্তূপের খন্ড সৃষ্টি হয়েছে। এগুলো কক্ষপথে ঘূর্ণায়মান। আরো ছোট কয়েক হাজার পিসও কক্ষপথে ঘূর্ণায়মান। বর্তমানে এসব ধ্বংসস্তূপ সব জাতির হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার প্রশাসক বিল নেলসন। তিনি বলেন, মহাকাশে মনুষ্যবাহী ফ্লাইট চালানোর দীর্ঘ এবং ঐতিহ্য আছে রাশিয়ার। তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুধু যুক্তরাষ্ট্র ও তার আন্তর্জাতিক অংশীদারদের জ্যোতির্বিদদেরকেই বিপন্ন করেছে এমন নয়। একই সঙ্গে তারা নিজেদের জ্যোতির্বিদ এবং চীনের ‘টাইকোনাট’, যারা চীনের স্পেস স্টেশনে অবস্থান করছেন- তাদেরও ক্ষতি করেছেন। রাশিয়ার এমন কর্মকাণ্ড অচিন্তনীয় ব্যাপার।

তবে এই পরীক্ষাকে অতো জটিল নয় বলে আখ্যায়িত করেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস। সংস্থাটি টুইটে বলেছে, যেসব বস্তু কক্ষপথে ছিল তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ থেকে সরিয়ে নেয়া হয়েছে। ক্রুদেরকে আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে কাজ করতে হয়েছে। এই স্টেশনটি গ্রিন জোনে অবস্থিত।
এই পরীক্ষায় রাশিয়া তার স্যাটেলাইন কসমক-১৪০৮’কে ভেঙে ফেলেছে বলেই মনে হচ্ছে। এই গোয়েন্দা স্যাটেলাইনটি উৎক্ষেপণ করা হয়েছিল ১৯৮২ সালে। এর ওজন এক টনের বেশি।

পাশাপাশি বেশ কয়েক বছর আগে তা অকেজো হয়ে পড়ে। ওদিকে মহাকাশে ধ্বংসাবশেষ শনাক্তকারী কোম্পানি লিওল্যাবস বলেছে, নিউজিল্যান্ডে তাদের রাডার ব্যবস্থাপনা মহাকাশে বহু অনাকাঙ্খিত বস্তু দেখতে পেয়েছে। এটি হতে পারে ওই স্যাটেলাইটের ধ্বংসাবশেষ। আর তা দীর্ঘ সময় মহাকাশে অক্ষত অবস্থায় থেকে যেতে পারে।
রাশিয়ার এই কর্মকাণ্ডকে বিপজ্জনক এবং দায়িত্বহীনের বলে অভিহিত করেছেন নেড প্রাইস। এতে প্রমাণ হয়, রাশিয়া মহাকাশে অস্ত্রায়ণের বিরোধিতা করার যেসব দাবি রাশিয়া করেছে তা শুধু কথার কথা, তাত্ত্বিক।

তাদের এই দায়িত্বহীনের মতো কাজের জবাবে আমাদের অংশীদার ও মিত্ররা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। অন্যদিকে বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়ার এই পরীক্ষা এটাই প্রমাণ করে যে, তারা মহাকাশের নিরাপত্তা, স্থিতিশীলতাও পুরোপুরি অসম্মান করে। তাদের এই পরীক্ষা থেকে যে ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে, তা মহাকাশেই থেকে যাবে। এসব ধ্বংসাবশেষ সামনের বছরগুলোতে মহাকাশ গবেষণায় মানুষের জন্য ঝুঁকি হয়ে উঠবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন