editor

প্রকাশিত: 2:09 PM, September 16, 2021

যুক্তরাষ্ট্রের কারণে কেমন ক্ষতি হয়েছে কাবুল বিমানবন্দরের?

যুক্তরাষ্ট্রের কারণে কেমন ক্ষতি হয়েছে কাবুল বিমানবন্দরের?

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার কারণে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে। যার আর্থিক মূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে জানিয়েছেন তালেবান প্রশাসনের এক কর্মকর্তা।

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

কাবুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান মৌলভী আব্দুল হাদি হামাদান আনাদোলুকে বলেন, শুধুমাত্র বিমানবন্দরের টার্মিনালের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য এক মিলিয়ন মার্কিন ডলার।

হামাদান আরও বলেন, বিমানবন্দরের রাডার সিস্টেম, বেশকিছু উড়োজাহাজ এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এর সম্পূর্ণ মূল্যায়ন করা হয়, তবে ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন মার্কিন ডলার হবে।

কাবুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দর ছাড়ার আগে টেকনিক্যাল এরিয়া ও টার্মিনালের ব্যাপক ক্ষতিসাধন করেছে। তাদের হাত থেকে চেয়ার, টিভি সেট, কম্পিউটার পর্যন্ত ছাড় পায়নি। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের টেকনিক্যাল সমস্যার সমধান করা হয়েছে এবং অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছে।

হামাদান বলেন, কাবুল বিমানবন্দরে ইতোমধ্যে বিদেশি ফ্লাইট অবতরণ শুরু হয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও বাহরাইন থেকে আফগানদের জন্য সাহায্য নিয়ে উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক করার কাজ চলছে।

বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর নতুন তালেবান প্রশাসন বিশ্বের সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইবে এটাই স্বাভাবিক। ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইতোমধ্যে তারা ৩৩ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করেছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন