editor
প্রকাশিত: 9:04 PM, December 8, 2021

লালাবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র সাংগঠনিক অফিস উদ্বোধন
দক্ষিণ সুরমার লালাবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাংগঠনিক অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর বুধবার দুপুরে লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সিলেট এরিয়া প্রধান ও ডিভিপি আলহাজ্ব জাফর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, নবনির্বাচিত চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সুনামগঞ্জ জোন প্রধান ও চীফ জোনাল ম্যানেজার বাবু হরিপদ রায়, বিশ্বনাথ জোন প্রধান মোছাঃ তাজিরুননেছা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাকুজ আলী সমুজ ও স্বাগত বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর আলহাজ্ব আব্দুল মতিন।
কোম্পানীর সহকারি জোনাল ইনচার্জ আশরাফ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীর সাংগঠনিক অফিস ইনচার্জ মোঃ মাফিজ আলী, আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লালাবাজার আউটলেটের ব্রাঞ্চ ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলী, লালাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য লোকমান আহমদ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন রাসেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ। -বিজ্ঞপ্তি
5 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী
6 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও
3 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব
3 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল
1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ
8 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র