editor

প্রকাশিত: 12:07 PM, January 7, 2022

বান্ধবীকে ম্যানেজ করে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা

বান্ধবীকে ম্যানেজ করে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা

বান্ধবীকে ম্যানেজ করে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে বান্ধবীকে ম্যানেজ করে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২১) গণধর্ষণ চেষ্টার ঘটনায় দুটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ভিকটিমের কথিত বান্ধবীসহ ২ জনকে।

বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে ভিকটিমকে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ফাঁদে ফেলে, নেশা খাইয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে সংঘবদ্ধ চক্র। এ মামলার পলাতক আসামি আমেরিকা প্রবাসী আবু সাইদকেও গ্রেফতারে অভিযান চলছে। গত বুধবার রাত সিলেট নগরীতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সোনিয়া বেগমের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভিকটিম ছাত্রীর। গত বুধবার সোনিয়া তার বান্ধবীকে বলেন, তার চাচা-চাচি আমেরিকা থেকে সিলেটে এসেছেন। নগরীর একটি বাসায় তারা থাকছেন। তাদের বাসায় সোনিয়া বুধবার রাতে থাকবেন এবং বান্ধবীকেও সঙ্গে থাকতে বলেন। অনেকটা জোর করেই বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যান এবং আমেরিকা প্রবাসী আবু সাইদ ও আবু আহমদের হাতে কৌশলে তুলে দেন বান্ধবীকে।

রাতে বাসায় গিয়ে দেখেন চাচা-চাচি কেউ নেই। পরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক কক্ষে আবু সাইদ, আবু আহমদ মিলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। বান্ধবী সোনিয়াও ধর্ষণ চেষ্টাকারীদের সাহায্য করে। এ সময় ওই ছাত্রী দৌড়ে গিয়ে পাশের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং মোবাইল ফোনে বিষয়টি তার এক ছেলে সহপাঠীকে জানান।

এরপর ওই সহপাঠীর মাধ্যমে খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীকে উদ্ধার করে। পাশাপাশি তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর বান্ধবী সোনিয়া ও আবু আহমদকে গ্রেফতার করে পুলিশ। তবে সোনিয়ার কথিত প্রবাসী চাচাতো ভাই আবদুল হাই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা ও পুলিশ বাদী হয়ে মাদ্রকদ্রব্য আইনে মামলা করেছেন।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও