editor
প্রকাশিত: 9:33 PM, November 13, 2022

সিলেটের ৪ জেলায় নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ সোমবার
নিজস্ব প্রতিবেদক
সিলেটের চার জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ আগামীকাল সোমবার (১৪ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শপথ পাঠ করবেন এ চার নির্বাচিত চেয়ারম্যান। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
শপথ পাঠ করবেন যারা-
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার জ পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। আর সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন দলের বিদ্রোহী নুরুল হুদা মুকুট। ও হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল শপথ অনুষ্ঠানস্থলে নির্বাচিত সব চেয়ারম্যান ও সদস্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, কিংবা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। প্রত্যেককেই করোনা পরীক্ষা শেষ করে শপথ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে নির্দেশনা দেওয়া হলো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক