editor
প্রকাশিত: 6:46 PM, October 20, 2021

পুলিশি বাধায় সিলেট জেলা ছাত্রদলের কর্মী সভা পণ্ড
নিজস্ব প্রতিবেদক
পুলিশি বাধায় পণ্ড হয়েছে সিলেট জেলা ছাত্রদলের কর্মী সভা। বুধবার বিকাল তিনটায় সিলেটের সুরমা উপজেলা চন্ডিপুর এলাকায় এ সভার আয়োজন করা হয়। কিন্তু কর্মীসভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একসময় সেখানে সেখানে সভা না করার জন্য বলা হয় বাহিনীর পক্ষ থেকে। পরে বিকল্প হিসেবে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে সভার আয়োজন করলে সেখানেও বাধা দেয় পুলিশ।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন মানবজমিনকে বলেন, বুধবার সিলেট জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিটের কর্মীসভা ছিলো চন্ডিপুরে। আমাদের কর্মীসভার সময় ছিলো বিকাল তিনটায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুপুর ১টা থেকে ওই এলাকায় মাইকিং করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আমরা বিকল্প একটি জায়গায় সভা করতে সেখানে যাওয়ার পথে পুলিশ আমাদের গাড়ি বহরে বাধা দেয়।
পরে আমরা প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছাই। কিন্তু সেখানেও পুলিশি বাধায় আমরা সভা করতে পারিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক