editor
প্রকাশিত: 6:51 PM, February 19, 2021
সিলেট জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা অফিসারগণের সাথে করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমাদের শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে টেলিভিশনে নিয়মিত পাঠদান চালিয়ে গেছেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। এই বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারনে শিক্ষাক্ষেত্রে তেমন কোন ক্ষতি হয়নি, আর সামান্য যেটুকু ক্ষতি হয়েছে তা আমরা এই ২০২১ সালে সম্পূর্ণ পূরণ করতে সক্ষম হবো। এই বৈশি^ক সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। শিক্ষাক্ষেত্রে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। তিনি সকল বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পরিস্কার, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচালের জন্য আহ্বান জানান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের (ভারপ্রাপ্ত পরিচালক) মো. নুর এ আলমের সভাপতিত্বে ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক কোহেলী রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।
বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তার চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ সর্বানী অর্জুন প্রমুখ। প্রধান অতিথি সকলকে প্রত্যেক শ্রেণিকক্ষ একে একে পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন