editor

প্রকাশিত: 10:30 AM, July 21, 2023

হিজরী সনের সঙ্গে মুসলিম উম্মাহর তাহযীব-তামাদ্দুনিক ঐতিহ্য সম্পৃক্ত : কাওছার হামিদ সাজু

হিজরী সনের সঙ্গে মুসলিম উম্মাহর তাহযীব-তামাদ্দুনিক ঐতিহ্য সম্পৃক্ত : কাওছার হামিদ সাজু

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু বলেন, যেসব ঐতিহাসিক উপাদান মুসলিম উম্মাহকে উজ্জীবিত করে, তার মধ্যে হিজরী সাল অন্যতম। শুধু আরবদের নয় বরং হিজরী মুসলমানদের সন, ইসলামের সন। ইসলাম আসার আগে আরবের সমষ্টিগত কোনো তারিখ ছিল না। সে সময় তারা প্রসিদ্ধ ঘটনা অবলম্বনে বছর, মাস গণনা করত। হিজরতকে মূল্যায়ন করা হয় সত্য-মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী বিষয় হিসেবে। হিজরতের পর থেকেই মুসলমানরা প্রকাশ্য ইবাদত ও সমাজ-গঠনের রূপরেখা বাস্তবায়ন করতে পেরেছিলেন। এসব তাৎপর্যের দিকে লক্ষ্য করেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) তাঁর খিলাফতকালে হিজরতের ১৭তম বর্ষে হিজরী সনের গোড়াপত্তন করেন। তিনিই সর্বপ্রথম মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র চন্দ্রমাসের পঞ্জিকা প্রণয়ন করেন।
তিনি আরো বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সভ্যতা-সংস্কৃতিতে ও মুসলিম জীবনে হিজরী সালের গুরুত্ব অপরিসীম। হিজরী সালের সঙ্গে মুসলিম উম্মাহর তাহযীব-তামাদ্দুনিক ঐতিহ্য সম্পৃক্ত। হিজরী সনের মাসগুলোর তারিখ ব্যবহারে ও চর্চায় রাখা আমাদের কর্তব্য। হিজরী সন যেহেতু সাহাবায়ে কিরাম (রা.)-এর সময় কাল থেকে শুরু হয়েছে এবং সাহাবায়ে কিরাম (রা.) মুসলমানদের আদর্শেরর প্রতীক। তাই সর্বস্তরের মুসলমানদের এ হিজরী সালের প্রতি গুরুত্বারোপ করা উচিত।
২০ জুলাই, ২০২৩ (১লা মহররম-১৪৪৫) বৃহস্পতিবার বাদ যুহর সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত ‘হিজরী বর্ষের উৎপত্তি, কালপরিক্রমা ও মুসলিম জীবনে এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মুহাম্মদ আফজল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম কাওছার আহমদের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখার সভাপতি মো. মাহমুদুর রহমান, সিলেট এম.সি. কলেজ শাখার সভাপতি মো. আলবাব হোসাইন ও সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ড আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক এসএম আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, মো. আল আমিন, সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল হামিদ খান, অর্থ সম্পাদক শেখ আব্দুল লতিফ, সহ-অফিস সম্পাদক শেখ মাহবুবুল হক নাদির, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন