editor

প্রকাশিত: 8:40 PM, November 10, 2023

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের আমলে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের আমলে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শুক্রবার, ২৫ কার্তিক (১0 নভেম্বর):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষায় প্রতিটি পর্যায়ে ব্যাপক সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে দেশ। শিক্ষাক্ষেত্রের এ বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। শহর থেকে গ্রাম এমনকি প্রত্যন্ত অঞ্চলেও নতুন নতুন স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। এছাড়াও বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন নতুন আধুনিক সুযোগ-সুবিদা সম্পন্ন ভবন তৈরি হচ্ছে যার ফলশ্রুতিতে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে এক অনন্য মাত্রায়। শুক্রবার ১০ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাকুর বাজার উচ্চ বিদ্যালয় ও সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ এ কে এম নজরুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আছলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।

নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগণকে অভিহিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, অতীতে আমি অনেক উন্নয়ন কাজ করেছি, বর্তমানেও বিভিন্ন উন্নয়ন কাজ করছি এবং অনেক কাজ প্রক্রিয়াধীন আছে। এ সরকার পুরো একটি সার্বিক উন্নয়ন চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হচ্ছে। পরিকল্পনা মাফিক কাজ করলে সবাই লাভবান হয় এবং কাজের সময় ও জটিলতা কমে যায়। আমার বর্তমান পরিকল্পনা হচ্ছে আমার নির্বাচনী এলাকার প্রতিটি রাস্তা গাড়ি দিয়ে যাওয়ার উপযোগী করে তোলার মাধ্যমে এ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যাতে কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে অত্র এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও জীবন মানের উন্নতি হবে।

সাধারণ জনগণকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে হবে। আমরা অনুন্নত বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ হয়েছি। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরির এই পথযাত্রা কে এগিয়ে নিতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে।

জহির/নোবেল/মাসুদ/ডলি /২০২৩/

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়