admin

প্রকাশিত: 10:16 PM, October 21, 2024

আব্দুন নূর চেয়ারম্যান প্রাথমিক মেধা বৃত্তি’র ফরম বিতরণ শুরু

শান্তিগঞ্জে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

আব্দুন নূর চেয়ারম্যান প্রাথমিক মেধা বৃত্তি’র ফরম বিতরণ শুরু

সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ- রাজনীতিবিদ মরহুম আব্দুন নূর স্মরণে প্রথমবারের মতো আয়োজিত “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি” ২০২৪ পরীক্ষার ফরম বিতরণ ২১ নভেম্বর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শান্তিগজ্ঞে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভার বিরতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সেলিম খানের সভাপতিত্বে আলোচনার শুরুতে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার আয়োজক কমিটির নির্বাহী পরিচালক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ। তিনি উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্নের অনুরোধ জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোঃ সালেহ আহমেদ, আশীষ কুমার চক্রবর্তী, রাজীব রায়, মানিক লাল চক্রবর্তী প্রমূখ।

শিক্ষকরা বৃত্তি আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। এটি খুবই সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন কল্যানকর উল্লেখ করে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষা অফিসার সেলিম খান তাঁর বক্তব্যে বৃত্তি আয়োজনে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের প্রতিযোগিতা হবে উল্লেখ করে প্রতিটি স্কুল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করার জন্য প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, শান্তিগজ্ঞ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও / কিন্ডারগার্টেন ও এবতেদায়ীর ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছ সোমবার ফরম সরবরাহ করা হয়েছে। স্কুল থেকে ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া শান্তিগজ্ঞ বাজারের আদর্শ লাইব্রেরী, ফরচুন স্টেশনারি, পাগলা বাজারের বন্ধু লাইব্রেরী এবং প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তীর (মোবা: ০১৭১৪ ৫০৭৭৫৫) কাছ থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর শনিবার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার দিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত প্রবেশপ্রত্র বিতরণ করা হবে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে।

পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ প্রকল্পের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের (মোবা: ০১৭১১১ ৫৬৭৮৯) সাথে যোগাযোগ করতে পারবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়