editor

প্রকাশিত: 6:59 PM, February 19, 2021

মাতৃমঙ্গল হাসপাতালে ফ্রি খতনা ক্যাম্পে বক্তারা : বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

মাতৃমঙ্গল হাসপাতালে ফ্রি খতনা ক্যাম্পে বক্তারা : বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির মাতৃমঙ্গল হাসপাতালে দুস্থ পরিবারের ৬০জন শিশু ছেলেকে খতনা প্রদান করা হয়েছে। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের উদ্যোগে ও রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় খতনা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
খতনা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
ফ্রি খতনা ক্যাম্পের আয়োজক আব্দুর রহমান রিপন বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের কল্যাণে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি। তিনি বলেন, মানব সেবাই মানুষের বড় ধর্ম হওয়া উচিত। তিনি আজীবন দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও মঞ্জুর আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ধন-সম্পদ বাড়ি-গাড়ি অর্জন করা ইবাদত নয়। গরিব-দুঃখী অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই একটি ইবাদত। বক্তারা বলেন, আব্দুর রহমান রিপন ও তার পরিবারের সদস্যদের উদ্যোগে ধর্মীয় রীতি অনুযায়ী খতনা ক্যাম্পের আয়োজন সত্যিই একটি প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ। বক্তারা অবহেলিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি সিলেট চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম সুয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ শেখ মখন মিয়া চেয়ারম্যান, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ড. সানাউর আহমদ চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, নাইওরপুল জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী এম. এ. মতিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য মাহফুজ চৌধুরী জয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, মধুবন ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ব্যবসায়ী আজিজুর রহমান শিপন।
সামগ্রীক অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম। অনুষ্ঠানে ৬০জন শিশু ছেলেকে খতনা প্রদান করা হয়। তাছাড়া লুঙ্গি, গেঞ্জি, ব্যবস্থাপত্র সহ ঔষধ ও খাবার প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ঝেরঝেরিপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সুয়েব। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন