editor
প্রকাশিত: 3:47 PM, April 1, 2021
অনলাইন ডেস্ক
আসন্ন রমজান মাসের আগে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা বাড়ালো সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার থেকে সংস্থাটি প্রতি লিটার তেল ১০০ টাকা দরে বিক্রি করবে। এ নিয়ে জানুয়ারির পর দুই দফায় লিটারে ২০ টাকা বাড়ল টিসিবির সয়াবিন তেলের দাম।শুধু সয়াবিন তেল নয়, টিসিবি চিনির দামও কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে। এখন থেকে সংস্থাটি প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করবে। আর পিয়াজ বিক্রি হবে ২০ টাকা দরে।টিসিবির পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। সংস্থাটি ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করবে।বুধবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সারা দেশে তাদের বিক্রয় কার্যক্রম চলবে। অবশ্য টিসিবির লাইনে দাঁড়িয়ে সীমিত আয়ের মানুষ পণ্য কেনেন।টিসিবি দাম বাড়িয়ে দেয়ায় তাদের খরচ হঠাৎ করেই অনেকটা বেড়ে গেল।দাম বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির বলেন, বাজারে পণ্যের দাম বেশি থাকায় টিসিবি মূল্য সমন্বয় করেছে। নইলে টিসিবির পণ্য নিয়ে অসাধু কাজ হওয়ার আশঙ্কা থাকে।টিসিবি জানিয়েছে, আজ থেকে তাদের বিক্রয় কার্যক্রম শুরু হবে। ক্রেতারা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার তেল কিনতে পারবেন। টিসিবির অনলাইন কার্যক্রমে শুধু পিয়াজ কেনা যাবে।সারা দেশে ৫০০ ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ১০০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় থাকবে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।টিসিবি জানায়, রমজানে প্রতি ট্রাকে ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১ হাজার কেজি পিয়াজ, ৪০০ থেকে ১ হাজার কেজি ছোলা ও ১০০ কেজি খেজুর বরাদ্দ দেয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক (রিপা-18)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন