editor

প্রকাশিত: 9:25 PM, March 3, 2022

গ্রামীণ জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে সরকার কাজ করছে : এমপি হাবিব

গ্রামীণ জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে সরকার কাজ করছে : এমপি হাবিব

গ্রামীণ জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে সরকার কাজ করছে : এমপি হাবিব

সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সরকার গ্রামীণ জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর করতে সড়ক নির্মাণের পাশাপাশি ব্রিজ, কালভার্ট নির্মাণ করছে। ফলে গ্রামীণ জনগণ সহজ ভাবে উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করতে পারছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রতিটি এলাকাকে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে গ্রামকে শহর করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নের ফলে গ্রাম শহরে পরিণত হবে। উন্নয়নের ও অগ্রতির স্বার্থে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। তিনি স্থানীয় বিভিন্ন সমস্যার সম্পর্কে অবহিত হন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর-খালোমুখবাজার সড়কের বড়ভাগা নদীর উপর সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শিমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি’র চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী এস.এম আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজল লস্কর, আওয়ামীলীগ নেতা দুদু মিয়া, আব্দুল জলিল, ময়নুল ইসলাম ছালেহ, সউল এ মোমিন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন প্রমুখ।
এর আগে এমপি হাবিবুর রহমান সিলেট-সুলতানপুর সড়কের মোরারবাজারে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন