editor
প্রকাশিত: 11:12 PM, December 11, 2021

সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহের শেষ নাগাদ মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে তা সারাদেশব্যাপী আসার সম্ভাবনা নেই। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অঞ্চলে এই মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সাধারণত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটা মৃদু শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়ে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরাঞ্চলের প্রায় সব জেলায়ই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।
শনিবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে সারাদেশের কোথায়ও কোথায়ও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এখন থেকে পর্যায়ক্রমে তাপমাত্রা কমবে। কয়েকটি বিভাগে এখন সর্বনিম্ন তাপমাত্রা যে স্থানে আছে তাতে প্রতিদিন এক ডিগ্রি বা তার কম তাপমাত্রা কমলেও সপ্তাহের শেষ নাগাদ সেখানে মৃদু শৈত্যপ্রবাহের পর্যায়ে চলে যাবে। তবে রাজধানীতে চলতি সপ্তাহে তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই।’
আবহাওয়াবিদ আরও বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ সারাদেশেই তাপমাত্রা কমবে। একইসঙ্গে একাধিক এলাকায় মুদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন