editor
প্রকাশিত: 2:01 PM, January 28, 2021
অনলাইন ডেস্ক
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে আগের বছরের তুলনায় বাংলাদেশের অবনতি হয়েছে।
বার্লিনভিত্তিক সংস্থাটির ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ প্রকাশে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন তিনি।
দুর্নীতির সূচকে ১৮০ দেশের তালিকার নিচের দিক থেকে বাংলাদেশ ১২তম। যেটি সিপিআই ২০১৯-এর তুলনায় দুই ধাপ নিচে নেমেছে। বিবিসি বাংলা এমন খবর দিয়েছে।
১০০-এর মধ্যে ৪৩ স্কোরকে গড় স্কোর হিসাবে নিয়ে সিপিআই ২০২০ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৮ ও ২০১৯-এর তুলনায় অপরিবর্তিত।
দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের এই অবস্থান হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এ স্কোর অনুযায়ী বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এখনও উদ্বেগজনক।
এ ছাড়া এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে। আর দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে আফগানিস্তানে কেবল বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি।
সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতি ভুটানে, দেশটির স্কোর ৬৮। ১৮০ দেশের মধ্যে তালিকার ওপর থেকে এ দেশটির অবস্থান ২৪তম।
৪০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারত। তালিকার ওপর থেকে নয়াদিল্লির অবস্থান ৮৬তম। ২০১৯ সালের তুলনায় ভারতের অবস্থান ছয় ধাপ এগিয়েছে।
আর বাংলাদেশের ঠিক আগেই পাকিস্তান। ৩১ স্কোর নিয়ে দেশটির অবস্থান ২০১৯ সালের চাইতে এক ধাপ পিছিয়েছে। তালিকার ওপর থেকে দেশটির অবস্থান ১২৪তম।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন