editor
প্রকাশিত: 5:18 PM, February 5, 2021
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে নড়াইলে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ২টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা’র পরিচালনায় উপস্থিত বক্তারা বলেন, কোটি কোটি জনতার হৃদয়ে লেখা তারেক রহমানের নাম আদালতের নির্দেশে মুছা যাবে না। এদেশের মাটি ও মানুষের সাথে তারেক রহমানের হৃদ্যিক সম্পর্ক।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সাংগঠনিক কার্যক্রম গতিশীলের মাধ্যমে সরকারের বিরুদ্ধে এক দফা দাবিতে আন্দোলনের ডাক দেয়ার ঠিক পূর্ব মুহুর্তে দানবীয় সরকার একের পর এক মামলায় আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সাজা দিয়ে যাচ্ছে। শুধুমাত্র জনগণের ভালবাসার নেতা হিসেবে তারেক রহমানকে সরকার ভয় পায়। তাই এহেন ষড়যন্ত্রে সরকার লিপ্ত রয়েছে। বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন, সুমন শিকদার, আজিজুল হোসেন আজিজ, আব্দুল হান্নান, তছির আলী, অর্পণ ঘোষ, দিলাল আহমদ, সৈয়দ লুকমানুজ্জামান লোকমান, আবুল কালাম, আক্তার আলী, দেওয়ান নিজাম খান, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, আব্দুল আহাদ পারভেজ, বেলাল খান, সমর আলী, লাহিন চৌধুরী, সুমন আহমদ, এ এইচ লিমন, মুহিদুল হক, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সাত্তার, দেলওয়ার হোসেন প্রধান, রাজন আহমদ, আলাল আহমদ, বদরুল ইসলাম, মুমিনুর রহমান জনি, সানিউর রহমান শায়েস্তা, ফারুক আহমদ, শাকিল আহমদ, রাসেল আহমদ, মোবারক হোসেন, আশরাফুল ইসলাম, খালেদ আহমদ, লায়েক আহমদ, আব্দুল শহীদ, আশরাফ তালুকদার, লায়েক আহমদ, মোস্তফা হোসেন, আব্দুল্লাহ আহমদ, আইনুদ্দিন আহমদ, সালেহ আহমদ, রাব্বি আহমদ, এমরান হোসেন, মোহন আহমদ, পাপ্পু আহমদ, সুমন মিয়া, সুহেল আহমদ, ফারুক আহমদ, শিপন আহমদ, রাজীব হোসেন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন