editor

প্রকাশিত: 6:51 PM, February 7, 2021

সবাই টিকা নিন, নির্ভয়ে টিকা নেয়ার আহবান- মেয়র আরিফুল হক চৌধুরীর

সবাই টিকা নিন, নির্ভয়ে টিকা নেয়ার আহবান- মেয়র আরিফুল হক চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো সিলেটেও করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে দেশ ব্যাপি এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৭ ফেব্রুয়ারি ২০২১) সকাল ১০ টায় এমএজি ওসমানী হাসপাতালে টিকা দানের মধ্য দিয়ে সিলেটের কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু করা হয়। এর আগে সিলেট মেট্রোপলিটন সিটির কোভিড ১৯ টিকাদান কেন্দ্রর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাল ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে বিশেষ অথির বক্তব্য রাখে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে চারজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। টিকাদান পর্বে সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

পরে ক্রমান্বয়ে টিকা নেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ।

এছাড়া করোনাযুদ্ধের সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে, নার্স, ডাক্তার, পুলিশ, মেডিক্যাল টেকনোলজিস্ট, পুলিশ, ও অগ্রাধিকার তালিকার নিবন্ধন করা নাগরিকরা সহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি ফুটবলার রঞ্জিত দাস স্বস্ত্রীক টিকা নেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেদ্রের ১২ বুথের টিকাদান কারর্যক্রম পরিদর্শন শেষে ‘কোভিড ১৯ ভ্যাকসিন প্রদানের জন্য গঠিত সিলেট সিটি কর্পোরেশন কমিটি’র সভাপতি ও সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা সফলভাবে কোভিড ১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছি। ভ্যাকসিন নিয়ে কারো মনে ভয় সংশয় থাকার কোন কারণ নেই। করোনাযুদ্ধে প্রথম সারিরযোদ্ধারা এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন। আমরা তাদের কাছ থেকে উৎসাহমুলক বক্তব্য শুনেছি। ফলে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহবান জানাচ্ছি।

মেয়র বলেন, সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিসিকের কাউন্সিলরবৃন্দ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি ফুটবলার রঞ্জিত দাস স্বপরিবারে টিকা নিয়েছেন। আমরা তাদের সাথে টিকা নেয়ার পর কথা বলেছি। তারা সবাই ভালো আছেন। এবং সকলেই শারিরিক ও মানসিকভাবে ভালো রয়েছেন।

একই সময়ে সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রা চৌধুরী বলেন, সিটি করপোরেশন এলাকার দুটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করছেন। জাতীয় এই কার্যক্রমকে সফলভাবে পরিচালনার জন্য সিলেট সিটি করপোরেশন সর্বাত্মক প্রিস্তুতি নিয়েছে। সহযোগিতা করছেন সিলেটের সরকারী সকল সংস্থা ও বিভাগ। টিকা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছেন।

সিলেট নগরে প্রথম দিনে দুটি কেন্দ্রে ৭০০ জনকে টিকা প্রদানের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে তাদের মোবাইলে টিকা গ্রহণের জন্য বার্তা প্রদান করা হয়েছে। সোমবার থেকে প্রতিদিন সকাল ৯ টা থেকে ৩টা পর্র্যন্ত বিরামহীনভাবে দুটি কেন্দ্রে টিকাদান চলবে। প্রতিদিন ১৮০০ জন নাগরিককে টিকা দানের সক্ষমতা রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন