editor
প্রকাশিত: 10:50 PM, February 8, 2021
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে এক মৃত বীরমুক্তিযোদ্ধার সম্মানী ভাতার টাকা মাহমদ আলী নামে এক ব্যক্তি জাল-জালিয়াতির মাধ্যমে ভাতা উত্তোলনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি উপজেলার ছোটফৌদ গ্রামের গেজেটভূক্ত বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী নির্বাহী কর্মকর্তার বরাবরে আনীত অভিযোগে উল্লেখ করেন উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বেসামরিক গেজেট নং-৪২৫০ নামীয় মাহমুদ আলী অনেক আগে মারা গেছেন। ২০১৫ ইং থেকে মৃত বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার টাকা তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক এর সহায়তায় জালজালিয়াতির আশ্রয় নিয়ে মৃত মুক্তিযোদ্ধা মাহমুদ আলীর সম্মানী ভাতার টাকা মৌনগর গ্রামের মৃত জয়াহীদ আলীর পুত্র মাহমদ আলী ভূয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীর সম্মানী ভাতার টাকা আত্মসাৎ করে আসছে। বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কালে মৌনগর গ্রামের মাহমদ আলীকে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী বলে সাক্ষী দেন। অভিযোগের গ্রাম ভিন্ন পিতার নাম ভিন্ন প্রকৃত মুক্তিযোদ্ধা নয় মাহমদ আলীর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ সহ যাচাই-বাছাই করার জন্য নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির হস্তক্ষেপ কামনা করেছেন দরখাস্তকারী মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন