editor
প্রকাশিত: 9:48 PM, February 12, 2021
বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এদেশের গণতন্ত্রের ধারক ও বাহক সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব পরিবর্তনের সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ। এই বীর উত্তম খেতাব দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের সাথে একাকার হয়ে মিশে আছে। একটি আরেকটির পরিপূরক। সূতরাং অবৈধ ফ্যাসিস্ট সরকার তার মাফিয়াবাদের দুষ্কর্ম ঢাকতে নতুন করে আরেকটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছে। যে সরকারের নির্বাচিত হওয়ার কোন খেতাব নেই সেই সরকার রাষ্ট্রীয় খেতাব নিয়ে ছিনিমিনি খেলছে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অস্তিস্থ সংকটে ভোগা দানবীয় সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
বক্তারা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল সহ জাতীয় সকল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলার প্রত্যাহারের জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, রিনুক আহমদ, জয়নাল আবেদীন, আমির হাসান শামীম, আজিজুল হোসেন আজিজ, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ, সিদ্দেক আলী, আখতার আলী, আবুল কালাম, মখলিছ মিয়া, জালাল উদ্দিন, মনজ দেব, মনোয়ার হোসেন খলিল, লাহিন চৌধুরী, জিএম সুমন, সায়েস্তাউর রহমান সায়েস্তা, সালমান আহমদ নান্টু, মো. আখতার মিয়া, মনিরুজ্জামান মিজান, এনামুল হক জয়, পাপলু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন