editor

প্রকাশিত: 11:24 PM, February 12, 2021

সুরমা বয়েজ ক্লাবকে জাতীয়  স্বীকৃতি দেওয়ার আহ্বান এড. মিসবাহ সিরাজের

সুরমা বয়েজ ক্লাবকে জাতীয়  স্বীকৃতি দেওয়ার আহ্বান এড. মিসবাহ সিরাজের

দীর্ঘ ৩৬ বছর ধরে সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য জাতীয় পর্যায়ে সুরমা বয়েজ ক্লাবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সুরমা বয়েজ ক্লাব দেশ ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ বছর ধরে সমাজের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে এই সংগঠন। সুরমা বয়েজ ক্লাব প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজনদের প্রতি বছর সংবর্ধনা দিয়ে যাচ্ছে। একটি সামাজিক সংগঠন ৩৬ বছর ধরে সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, সিলেটের ইতিহাসে সুরমা বয়েজ ক্লাব স্মরণীয় হয়ে থাকবে। আমি সত্যিই আনন্দিত এমন একটি সামাজিক সংগঠনের সাথে নিজেকে দীর্ঘ দিন যাবত জড়িয়ে রাখতে পেরে। আমি সুরমা বয়েজ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। নিঃস্বার্থভাবে ক্লাবের সদস্যরা যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে তারা। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন। পাশাপাশি মুজিববর্ষ পালন করার জন্য সিলেটের সকল সামাজিক সংগঠনগুলোকে আহ্বান জানান তিনি।
তিনি শুক্রবার (১২ ফেব্রয়ারি) নগরীর শাহী ঈদগাহস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে সুরমা বয়েজ ক্লাবের ৩৬ বছর পূর্তি ও ৩৭ বছরে পর্দাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুরমা বয়েজ ক্লাবের সহ সভাপতি দেলোয়ার হোসেন সজিব, স্বাগত বক্তব্য রাখেন সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সুমন বাহাদুর, কয়েছ আহমদ দারা প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে