editor
প্রকাশিত: 8:06 PM, February 13, 2021
সিলেট মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সারধণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ সোলেমান হলের সাহিত্য আসর হলে সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হাসিব ভূঁইয়ার পরিচালনায় এবং কাজী মাওলানা শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কাজী মাওলানা সিরাজুল ইসলাম, হামদে বারীতায়ালা পাঠ করেন কাজী মাওলানা আনোয়ার হাসেন এবং হামদে নাতে রাসূল সা: পাঠ করেন কাজী মাওলানা আব্দুল হাসিব। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়বস্তু নিয়ে আলোচনা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সমিতির বিদায়ী সভাপতি কাজী মাওলানা শেখ আব্দুল মজিদ। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সদস্যরা হলেনÑ সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা বদরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কাজী মাওলানা শেখ মো: আব্দুল মজিদ, সহসভাপতি কাজী মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি কাজী মাওলানা মো: আব্দুছ ছবুর, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আব্দুল হাসিব ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আব্দুশ শাকুর, সহ সাধারণ সম্পাদক কাজী হাফিজ মাওলানা মো: আব্দুল হাছিব, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা সৈয়দ মোজাম্মিল উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল ফাত্তাহ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো: মারুফ আহমদ, অর্থসম্পাদক কাজী হাফিজ মাওলানা শরীফ উদ্দীন, দপ্তর সম্পাদক কাজী হাফিজ মাওলানা মোহাম্মদ আমীনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কাজী মাওলানা জাকারিয়া খান, সহ আইন বিষয়ক সম্পাদক সহ:অধ্যাপক কাজী মাওলানা রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাক কাজী মাওলানা সিরাজুল হক, সহ প্রচার সম্পাদক মো: আব্দুল ওয়াদুদ, ধর্মবিষয়ক সম্পাদক কাজী হাফিজ মাওলানা মুহাম্মদ ফকর উদ্দিন, সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক কাজী মাওলানা মো: জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক কাজী মাওলানা মোহাম্মদ শাহিদুর রহমান, নীরিক্ষক কাজী মাওলানা মো: আব্দুর রাজ্জাক, সহ নীরিক্ষক কাজী মাওলানা মো: আব্দুল্লাহ, সহ নীরিক্ষক কাজী মাওলানা খলিলুর রহমান। সদস্যবৃন্দ হলেনÑ কাজী মাওলানা মো: আখলাকুল আম্বিয়া, কাজী মাওলানা মো: জাকির হোসেন, কাজী মাওলানা আবু সায়ীদ মো: আব্দুল্লাহ, কাজী মাওলানা মো: আমির উদ্দিন, কাজী মাওলানা মো: আসাদুজ্জামান, কাজী মাওলানা মো: কয়েছ উদ্দিন খান, কাজী মাওলানা মো: সলিমুল ফারুক, কাজী হাফিজ মাওলানা আলতাফুর রহমান। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রস্তাবনায় নতুন কমিটির সদস্যবৃন্দকে বিদায়ী সভাপতির সম্পতিত্বে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
সভায় যৌতুক, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে প্রত্যেক নিকাহ রেজিস্ট্রাগণকে নিজ নিজ এলাকায় বলিষ্ট ভূমিকা রাখার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দ গুরুত্বারূপ করেন। দেশের বর্তমান করোনা পরিস্থিতি, রাষ্ট্রের সার্বিক কল্যাণ কামনা ও কাজী সমিতির সাবেক সভাপতি মরহুম আবুল আলা নজমুদ্দিন আহমদসহ অন্যান্য নিকাহ রেজিস্ট্রারগণ যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের রূহের মাগফেরাত কামনা করে নতুন কমিটির সভাপতি কাজী অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন