editor
প্রকাশিত: 11:44 PM, February 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মোঃ রওশন হাবিবের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। রওশন হাবিবের বিরুদ্ধে দাঁড় কারানো অভিযোগকারিনী হাসপাতালে অস্থায়ীভাবে কর্মরত বুশরা প্রাইভেট সিকিউরিটি লিমিটেডের কর্মী রূপা খানমের সাথে গত ১৩ ফেব্রুয়ারি সরেজমিনে সাক্ষাতে কথা হলে তিনি কোন প্রশ্নের সঠিক উত্তর দেননি। শুধু থানায় অভিযোগের কথা স্বীকার করেছেন।
ওয়ার্ড মাষ্টার রওশন হাবিবের সাথে সাক্ষাতে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উক্ত অভিযোগের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। তিনি বলেন অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। রওশন বলেন, রূপা খানমের সাথে তার পূর্ব পরিচয় নেই। গত ৯ ফেব্রুয়ারি রাতে জানতে পারেন রূপা খানম তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৮৩৪। কিন্তু কেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সে বিষয়ে কিছুই জানেন না রওশন।
গত ১০ ফেব্রুয়ারি রওশন হাবিব তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ সম্পর্কে হাসপাতালের পরিচালককে অবগত করেন।
কোতোয়ালী থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা হিসেবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নাল বিষয়টি তদন্ত করছেন। গত ৩ দিন আগে তদন্তকারী কর্মকর্তা জয়নাল ওয়ার্ড মাষ্টার রওশন হাবিবের কক্ষে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদকালে রওশন হাবিব তদন্তকারী কর্মকর্তাকে বলেন, এই অভিযোগটি সাজানো ও মিথ্যা। কারণ হিসেবে রওশন বলেন, ঘটনার দিন বুশরা প্রাইভেট সিকিউরিটি লিমিটেডের সুপার ভাইজার জামিল তার কক্ষে বসা ছিলেন। জামিলের অধিনস্থ কর্মচারী রূপা খানম হাসপাতালে কাজ করেন। ঘটনার সময় সুপার ভাইজার জামিল ফোন করে রূপাকে ডেকে আনেন রওশনের কক্ষের সামনে। তখন রূপা খানম রওশন হাবিবের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জামিল রূপাকে ডিউটির সময় বলে দেন। রূপা বিষয়টি অবগত হয়ে সেখান থেকে চলে যান। পরে রওশন হাবিবের বিরুদ্ধে রূপা খানম থানায় কুরুচিপূর্ণ অভিযোগ দায়ের করেন। রূপা খানমের সাধারণ ডায়েরীতে সাক্ষী হিসেবে সুপারভাইজার জামিলের নাম লেখা হয়েছে।
ঘটনার দিন রওশন হাবিবের সাথে রূপা খানমের কোন কথাই হয়নি। রওশন হাবিবের কল লিস্টে রূপা খানমের সাথে যোগাযোগের কোন তথ্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বলেন, এমন ধরনের ঘটনা ঘটলে প্রথমে হাসপাতাল প্রশাসনকে জানাতে হয়। কিন্তু রূপা হাসপাতাল প্রশাসনকে না জানিয়ে পাশকাটিয়ে হীন উদ্দেশ্যে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন। বিষয়টি নিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মনে ঘুরপাক খাচ্ছে। কোন প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই রূপা কার ইন্দনে থানায় ডায়েরী করেছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
গতকাল রোববার হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নালের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে রওশনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। অভিযোগটির পূর্ণাঙ্গ তদন্ত করতে আদালতের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি পাওয়া গেলে আনুষ্ঠানিক ভাবে ঘটনাটির তদন্ত করে সততা উৎঘাটন করা সম্ভব হবে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. হিমাংশু লাল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যকে বলেন, ঘটনার বিষয়ে তিনি মন্তব্য করতে নারাজ। এগুলো সত্য-মিথ্যা সম্পর্কে তিনি কিছুই জানেননা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রূপা খানম ঘটনার সম্মুখীন হলে হাসপাতাল প্রশাসনকে জানাবে। কিন্তু রূপা তা করেনি। এ বিষয়ে রওশন হাবিবও আমাকে কিছুই জানায়নি।
সুপারভাইজার জামিলের মোবাইল ফোনে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিন তিনি ওয়ার্ড মাষ্টার রওশন হাবিবের কক্ষে ছিলেন। পারিবারিক সমস্যা ও যাতায়াতের অসুবিধার কারণে রূপা খানমের অনুরোধের প্রেক্ষিতে সুপারভাইজার জামিল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রূপাকে ডেকে এনে তার ডিউটি দৈনিক ৮ ঘন্টার পরিবর্তে ৭ ঘন্টা ডিউটি নির্ধারণ করা হয়ে বলে জানিয়ে দিলে, রূপা দরজার সামন থেকেই চলে যান। রওশন হাবিব এ সময় রূপার সাথে কোন কথা বলেননি। রূপা সাধারণ ডায়েরীতে তার নাম সাক্ষী হিসেবে দিয়েছেন। যা তিনি পরে জানতে পারেন। সুপারভাইজার জামিল জানান, হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নাল প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এ ধরনের ঘটনা ওই দিন ঘটেনি। সাধারণ ডায়েরীর বিষয়ে তিনি কিছুই জানেন না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন