editor
প্রকাশিত: 9:31 PM, February 16, 2021
বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ওসমানী মেমোরিয়েল স্মৃতি ট্রাস্টের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এ মালিক বলেছেন, জেনারেল ওসমানী সারা জীবন কাটিয়েছেন এ দেশের মাটি ও মানুষের মুক্তির জন্য, উন্নতির জন্য ও অধিকার প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতা যুদ্ধে তিনি নিয়ামকের ভূমিকা পালন করেন। অধিকার আদায়ের লড়াইয়ে তিনি কখনো পিছু হটেননি। তিনি আরো বলেন, ওসমানীর গভীর দেশপ্রেম ও বাঙালিদের অধিকার আদায়ে তার আপসহীন মনোভাব সম্পর্কে বঙ্গবন্ধু অবহিত ছিলেন। জাতীয় স্বার্থে বঙ্গবন্ধু তাকে রাজনীতিতে যোগ দেয়ার জন্য আহ্বান জানান। ১৯৭০ সালের জুলাই মাসে ওসমানী আওয়ামী লীগে যোগ দেন এবং সাধারণ নির্বাচনে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বিশ্বনাথসহ চার এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ পৃথিবীর বুকে যত দিন টিকে থাকবে তত দিন বঙ্গবীর জেনারেল ওসমানী বেঁচে থাকবেন এ দেশের মাটি ও মানুষের মনের মণিকোঠায় মুক্তির সুউজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর নাইওরপুলস্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গনে মহান মুক্তিযোদ্ধের প্রধান সেনাপতি (সি-ইন-সি) বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র ৩৭তম মৃত্যু বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ওসমানী যাদুঘর সিলেট ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ওসমানী যাদুঘরের সহকারি কিপার মো. জিয়ারত হোসেন খানের সভাপতিত্বে ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুনা সুলতানা এবং মাহমুদা আক্তার সুমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও সিলেট ওসমানী স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের প্রচার সম্পাদক রোটারিয়ান হেপী বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক আহমদ কবির রিপন, প্রভাষক খালেদ উদ্দিন, ফুলকলির ডেপুটি ম্যানেজার জসিম উদ্দিন খন্দকার, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, বশির আহমদ, আখতার হোসেন, মো. মামুন চৌধুরী, আলী হোসেন খান রাসেল প্রমুখ। দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ওসমানী মাজারে পুষ্পস্তক অর্পন ও মোনাজাত করা হয়। বিকেলে ওসমানী যাদুঘর প্রাঙ্গনে আলোচনা সভা, শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, শিরনি বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন