admin
প্রকাশিত: 8:25 PM, January 7, 2021
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনার কারণে প্রায় ১০ মাস ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়েগুলো বই বিতরণের জন্য খোলা হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠছে শিক্ষাঙ্গন।গত ১ জানুয়ারি থেকে সারাদেশে নতুন বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
এবার কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তুক উৎসব না হলেও, ৩১ ডিসেম্বর ভার্চ্যুয়ালি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরদিন থেকে স্কুলগুলোতে বই বিতরণ শুরু করা হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এ এম মনসুর আলম জানান, এভাবেই বিদ্যালয়গুলো চালু করার প্রস্তুতি শুরু হয়েছে।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আংশিকভাবে হলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করা হবে।মহাপরিচালক আরও বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে প্রতিদিন বিদ্যালয় খোলা হচ্ছে। শিক্ষকরা উপস্থিত থেকে বই বিতরণ করছেন। মাঠ কর্মকর্তাদের এ কার্যক্রম মনিটরিং করতে নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যদিকে ১২ দিন ধরে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।এ প্রসঙ্গে মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. গোলাম ফারুক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সরকারি ঘোষণা এলেই সেটি বাস্তবায়ন করা হবে।
বর্তমানে ১২ দিন ধরে বিতরণ কার্যক্রম চলছে।’তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা, সংক্রমণ রোধ, দূরত্ব বজায় রাখাসহ নানা ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন