editor
প্রকাশিত: 4:50 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের সংঘর্ষে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় পুলিশ-শ্রমিক আলোচনা শেষে এ অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের সংঘর্ষের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশীদ চত্বরে অবরোধ করেছেন শ্রমিকরা। এই সঙ্গে নগরীর মদিনা মার্কেট, ইসলামপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। বুধবার বিকেল আড়াইটার দিকে এসব এলাকায় সড়কে বাস রেখে অবরোধ করেন শ্রমিকরা। অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম।
এর আগে দুপুরে চৌহাট্টা এলাকায় স্যান্ড উচ্ছেদ করতে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় মেয়রের সাথে একল ট্রাফিক পুলিশ উপস্থত ছিলেন। শ্রমিকরা অবৈধ ভাবে দখল করে রাখা স্ট্যান্ড না ছাড়লে সিসিকের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু করলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান শ্রমিকরা। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। এসময় রণক্ষেত্রের পরিণত হয় আশপাশের এলাকা। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসময় পুলিশের সাথেও চলে সংঘর্ষ শ্রমিকদের সংঘর্ষ। পরে প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। ভাংচুর হওয়া এসব গাড়ি হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশ। আটক যুবক তার নাম ফাহাদ বলে জানান। তিনি নগরীর পীর মহল্লা এলাকার বাসিন্দা বলেও জানান।
অপরদিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি অবৈধ ভাবে দখল করা স্ট্যান্ডটি উচ্ছেদ করতে। তারা চৌহাট্টা-আম্বরখানা সড়কের পাশ দখল করে রাখার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানজট লেগেই থাকে। আজ যখন উচ্ছেদ করতে আসি তখন শ্রমিকরা তাদের স্ট্যান্ডের জায়গা দিতে বলেন। কিন্তু আমাদের কথা হলো এখানে সকল গাড়ি প্রাইভেট পারমিট নিয়ে পরিবহন ব্যবসা করছে। পরে তাদের কথা না মানায় তারা হামলা চালায়।
আর সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত জানান, নগরীর সকল মোড়ে অবরোধ চলছে। যতক্ষণ না সিসিক মেয়রের পদত্যাগ করছেন ও ট্রাফিক পুলিশের ডিসির অপসারণ না হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে। আব্দুল মুহিত অভিযোগ করে বলেন, আমাদের শ্রমিকদের মারধর করা হয়েছে।গাড়ি ভাংচুর করা হয়েছে। তাই আমরা মেয়রের পদত্যাগ চাই একই সাথে ট্রাফিক পুলিশের ডিসির অপসারণ চাই। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চৌহাট্টায় জান চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে এখনো উত্তেজনা বিরাজ করছে। আর যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
এদিকে চৌহাট্টায় গাড়ি চলাচল স্বাভাবিক করার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, আমরা খবর পাই সিসিকের সাথে শ্রমিকদের সংঘর্ষ হচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিকনেতা আলী আকবর রাজন দাবি করেন, আমরা সরে যেতে রাজি। কিন্তু অন্য কোথাও আমাদের গাড়িগুলো রাখার জন্য কিছু জায়গা দেওয়া হোক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন