editor

প্রকাশিত: 6:05 PM, February 18, 2021

শহীদ ড. মুহম্মদ শামসুজ্জোহা দিবস পালিত

শহীদ ড. মুহম্মদ শামসুজ্জোহা দিবস পালিত

অনলাইন ডেস্ক

৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহান শহীদ, স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. এস এম শামসুজ্জোহার ৫২তম হত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ড. এস এম শামসুজ্জোহার প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই শ্রদ্ধা জানানো হয়। জাসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, নিলঞ্জনা রিফাত সুরভীসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।এ ছাড়া জাতীয় যুব জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক শাহজামাল পিন্টু, সদস্য তছিকুল ইসলামসহ যুব জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জাতীয় কৃষক জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ (হাবীব-ননী) কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সভাপতি আহসান হাবীব শামীম, সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সাংগঠনিক সম্পাদক গোপাল রাজবংশী, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, দফতর সম্পাদক ইমান আহমেদ ইমন, সহ-দফতর সম্পাদক ইমরান আলী, সদস্য হাসান আজিজ জনি, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি মারুফ বিল্লাহসহ সংগঠনের নেতা-কর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ড. জোহার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, শহীদ ড. জোহার বীরোচিত আত্মবলিদান বাঙালির হৃদয়ে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামের আগুন জ্বালিয়ে দিয়েছিল। শহীদ আসাদ, শহীদ মতিয়ুর, শহীদ সার্জেন্ট জহুর ও শহীদ ড. জোহার আত্মবলিদানের মধ্য দিয়ে বাঙালির হৃদয়ে যে সংগ্রামের আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই আইয়ূবশাহী তখতে তাউস (ময়ূর-সিংহাসন) জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যূত্থান সফল হয়, স্বৈরশাসক আইয়ূব পদত্যাগ ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোহার আত্মবলীদান তৎকালীন বুদ্ধিজীবী সমাজকে বিভ্রান্তি ও ভাবালুতার ঘেরাটোপ  থেকে মুক্ত করে স্বাধীনতার পক্ষে টেনে আনে। নেতৃবৃন্দ শহীদ ড. জোহার চেতনাকে লালন করে বুদ্ধিজীবী সমাজ, ছাত্র সমাজ, দেশপ্রেমিক রাজনৈতিক নেতা-কর্মীদের আবারো মানুষের অধিকার ও মুক্তির প্রশ্নে খাপখোলা তরবারির মতো সাহসী ভূমিকা পালনে এগিয়ে আসাতে হবে।

S/H?(?RIPA-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন