editor

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

পথসভায় সেতুমন্ত্রীর ভাই: শেখ হাসিনা চাইছেন ফল, তাঁরা এনে দিয়েছেন গাছসহ

পথসভায় সেতুমন্ত্রীর ভাই: শেখ হাসিনা চাইছেন ফল, তাঁরা এনে দিয়েছেন গাছসহ

5

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা প্রশাসনের সমালোচনা করে বলেছেন, ‘তাঁরা অনেক উড়ছেন, তাঁরা মনে করেন শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছেন তাঁরা। শেখ হাসিনা চাইছেন ফল, তাঁরা এনে দিয়েছেন গাছসহ, কত অতি উৎসাহী। প্রশাসনের কিছু লোক এসব করেছেন শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য।’

2

আজ শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এক নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আবদুল কাদের মির্জা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। সম্প্রতি দলীয় নেতাদের নানা অনিয়ম নিয়ে বক্তব্য দিয়ে আলোচিত হয়েছেন তিনি।পথসভায় আবদুল কাদের মির্জা বলেন, ‘আমেরিকা থেকে বিমানবন্দরে এসে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আমি অন্যায়–অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি কি এটা থেকে সরে যেতে পারব? পারব না।

কে রাঘব, কে বহিষ্কার করার কথা বলে, কে জেলে দেওয়ার কথা বলে, কে মেরে ফেলার কথা বলে; মেরে ফেললে আমি কবর ঠিক করে রেখেছি। হাসরের দিন যারা এসব করছে, তাদের সঙ্গে দেখা হবে।’দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার কথা উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করেননি, ভোটের অধিকার হরণ করেছেন জিয়াউর রহমান; হ্যাঁ–না ভোটের মাধ্যমে।

1

আবদুল কাদেরের এসব বক্তব্যে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও ভোটাররা করতালি দিয়ে ‘ঠিক ঠিক’ বলে সমর্থন জানান।মেয়র প্রার্থী আবদুল কাদের ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে হত্যার ঘটনার উল্লেখ করে বলেন, ‘একটা উপজেলা চেয়ারম্যানকে গুলি করে, গাড়িতে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে, আমি এগুলো বললে খারাপ। টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। গরিব পুলিশের চাকরি দিয়ে পাঁচ লাখ টাকা কামিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের পিয়নের চাকরি দিতেও পাঁচ লাখ টাকা নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের পিয়নের চাকরি দিতে পাঁচ লাখ টাকা নিয়েছে। এটা কি রাজনীতি। এই কথাগুলো বলছি পরিবর্তনের জন্য।’

‘মানুষের ভোটাধিকার এখন দিতে পারবেন একমাত্র শেখ হাসিনা। আর কেউ পারবেন না। খালেদা জিয়া ঘরে ঢুকে গেছেন। তাঁর ছেলেটা চরিত্রহীন। তাঁকে দিয়ে বিএনপির রাজনীতি অচল। মওদুদ সাহেবও অসুস্থ। আর কোনো নেতাও নেই। শেখ হাসিনা সাহসী নেত্রী। ১৭ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁকে আল্লাহ রক্ষা করেছেন। তিনিই পারবেন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে।’ মন্তব্য করেন আবদুল কাদের মির্জা।

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তৃতায় সেতুমন্ত্রীর ভাই আরও বলেন, ‘আমার স্পষ্ট বক্তব্য, আমি আমেরিকায় চিকিৎসা নিতে গিয়ে যে উপলব্ধি হয়েছে, সেটি আমি বলেছি। আমি নোয়াখালীর রাজনীতি নিয়ে কথা বলেছি। বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি জানিও না আর আমার বলারও দরকার নেই। এগুলো অনেকে উল্টাপাল্টা লিখছে। সাংবাদিক ভাইয়েরাও বিপদে আছেন, অস্ত্র তাক করে রাখা হয়েছে, তাঁরা কী করবেন। এখন সবাই ভালো লিখছেন।’

4

আবদুল কাদের বলেন, ‘নেত্রী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু আমাদের প্রশাসন, দলের নেতারা কি তা বাস্তবায়ন করতে পেরেছেন? পারেননি। এখন নেত্রী আপনি সিদ্ধান্ত দেন, দলের কোনো এমপি, জনপ্রতিনিধি হতে হলে মাদক ও নারী কেলেংকারির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। আর যাঁরা এসবের সঙ্গে জড়িত, তাঁরা দলের কোনো পর্যায়ের নেতৃত্বে থাকতে পারবেন না। তাহলে দলের ভেতর অনিয়ম কমবে। আমরা এখন থেকে এটা কার্যকর করব।’

পথসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

5 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

3 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

2 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

2 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

3 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

2 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

6 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
6