editor

প্রকাশিত: 8:22 PM, February 28, 2021

আঙুলের ছাপে পরিচয় নিশ্চিতের প্রযুক্তি আনল র‍্যাব

আঙুলের ছাপে পরিচয় নিশ্চিতের প্রযুক্তি আনল র‍্যাব

অনলাইন ডেস্ক:

অপরাধী, সন্দেহভাজন কিংবা বেওয়ারিশ মরদেহের আঙুলের ছাপ স্ক্যান করে পরিচয় নিশ্চিত করার প্রযুক্তি এনেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।রোববার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনলাইন আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এই প্রযুক্তির মাধ্যমে একটি ডিভাইসে আঙুলের ছাপ দেয়া মাত্র অনলাইনে সংযুক্ত সেই ডিভাইসের স্ক্রিনে পরিচয় নিশ্চিতে ৬ ধরনের তথ্যের অপশন আসবে। সেগুলোতে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সহজেই চিহ্নিত করা যাবে যেকোনো অপরাধীকে। র‌্যাবের টহল দলের কাছে এই প্রযুক্তি থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রযুক্তির মাধ্যমে যে কাউকে শনাক্ত করা যাবে। এতে সহজেই পরিচয় নিশ্চিত করা যাবে। শুধু অপরাধী নয়, সাধারণের পরিচয়ও এর মাধ্যমে নিশ্চিত করা যাবে।

’জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, ‘অপরাধীরা তথ্য গোপন করে। এটি ফরেনসিক পরীক্ষার সর্বাধুনিক প্রযুক্তির ফলে সব ধরনের তথ্য সহজেই হাতের নাগালে পাওয়া যাবে। অপরাধীরা অপরাধ করতে পারবে; তবে লুকিয়ে রাখতে পারবে না। এর মাধ্যমে বেওয়ারিশ মরদেহের পরিচয় সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।jagonews24

ওআরভিএস হচ্ছে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম আইনসঙ্গত ব্যবহার।’ওআইভিএসের সার্ভার সাপোর্ট করলে এটি পুলিশ বাহিনীর জন্য ব্যবহার করতে চান বলে অনুষ্ঠানে জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওআইভিএস প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিতের পাশাপাশি আইন-আদালতের কাজের প্রক্রিয়া সহজ হবে। এটি অপরাধ দমনে সফলভাবে ভূমিকা রাখবে।’ওআইভিএস’র কাজের প্রক্রিয়া বর্ণনা করে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ‘এই ডিভাইসে কারো আঙ্গুলের ছাপ দেয়ার সঙ্গে সঙ্গে তা বিভিন্ন সার্ভারে কানেক্ট হয়ে যাবে।

এখানে এনআইডি, পাসপোর্ট, জেল (কখনো জেল খেটেছেন কি-না), অপরাধ সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স তথ্য ছাড়াও রোহিঙ্গা কি-না তাও জানা যাবে।’তিনি আরও বলেন, ‘দেশের র্যাবের সব টহল দলের সঙ্গে এ ডিভাইস দেয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রযুক্তির সফটওয়্যার বাংলাদেশে তৈরি তবে শুধুমাত্র ডিভিইসটি দেশের বাইরে থেকে আনা হয়েছে। খরচও সাশ্রয়ী।’ট্রায়ালের সময় কয়েকজন মৃত ব্যক্তির পরিচয় এই ডিভাইসের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত মহাপরিচালক।

র‍্যাবের টিভিসি : মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে

এ সময় র্যাবের শহীদ সদস্যদের আত্মত্যাগের স্মরণে ‘মৃত্যুঞ্জয়ী সাহসে মানুষের পাশে’ নামে একটি টিভিসি (বিজ্ঞাপন চিত্র) প্রকাশ করা হয়। এটি রোববার (২৮ ফেব্রুয়ারি) থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।র‍্যাবের টিভিসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকের ধারণা ক্রিমিনালগুলোকে উদ্দেশ্যমূলকভাবে…তারা তাদের সুরক্ষার জন্য সবকিছু সঙ্গে নিয়ে চলে। সেসব জায়গায় যখন নিরাপত্তা বাহিনী চ্যালেঞ্জ করলে তারা ওপেন ফায়ার করে। অনেকেই এখানে পা হারিয়েছেন, জীবন দিয়েছেন এসব ঘটেছে অপারেশনের জন্য।

’এ পর্যন্ত ২৮ জন র‍্যাব সদস্য নিহত এবং ৫০০-এর বেশি সদস্য আহত হয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘এক ধরনের প্রোপাগান্ডা আছে বাংলাদেশে যে, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেবলমাত্র ক্রিমিনালই নিহত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয় না। এই যে ফলস মিথ তা ভাঙার ক্ষেত্রে এই টিভিসি কাজে লাগবে।’

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও