editor
প্রকাশিত: 3:10 PM, March 8, 2021
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৭ মার্চ উপলক্ষ্যে রোববার কেক কেটে আনন্দ উদযাপন করল পুলিশ। রোববার বিকালে থানা প্রাঙ্গণে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে বিশ্বনাথ থানা পুলিশ কেক কেটে এই আনন্দ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে।
সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে ও নেচে ভাইরাল হয়ে যান উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সিলেট বেতারের শিল্পী সুইটি পালের সঙ্গে তিনিও নাচ-গান শুরু করেন। এ সময় সবাই আনন্দে মেতে ওঠেন।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসার সভাপতিত্বে ও এসআই দেবাশীষ শর্মা এবং জয়ন্ত দাসের যৌথ পরিচালনায় কেককাটার আগে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক কামান্ডার আব্দুল ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, যুবলীগ নেতা সিতার মিয়া, মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন