editor

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

শতভিষা’র বিশ্ব নারী দিবস পালন

শতভিষা’র বিশ্ব নারী দিবস পালন

6
নারীদের সমন্বয়ে গড়া স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শতভিষা প্রতিবারের মত এবারও বিশ্ব নারী দিবস পালন করেছে যথাযোগ্য মর্যাদায়।  ক্বীনব্রীজ সংলগ্ন সারদা হলের ৩য় তলায় অবস্থিত সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর মহড়া কক্ষে ৮ মার্চ বিকেল ৪ ঘটিকায় শুরু হয় শতভিষা’র বিশ্ব নারী দিবসের অনুষ্ঠান ‘আমাদের জাগরণ’। শতভিষা প্রতিবছর বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘আমাদের জাগরণ’ অনুষ্ঠানে একজন আলোকিত নারীকে সম্মাননা প্রদান করে থাকে। এবছর শতভিষার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় প্রবীন রাজনীতিবিদ সৈয়দা জেবুন্নেছা হককে। এসময় সৈয়দা জেবুন্নেছা হকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শতভিষার জোবাইদা হক জোহা। সম্মাননা গ্রহণ শেষে সৈয়দা জেবুন্নেছা হক অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন- ‘নারীর বৈশ্বিক জয়যাত্রা অব্যাহত রাখতে হলে, নারীদের আরো এগিয়ে যেতে হলে পারিবারিক সমর্থন ও সামাজিক উৎসাহ অনুপ্রেরণা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বা কাজের সুযোগ সৃষ্টি করতে পারলে তবেই বৈষম্য দূর করা সম্ভব।’ অগ্নিলা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পী অগ্নিদ্বীপা রায়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন শতভিষার মূখ্য নির্বাহী রীমা দাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যজন উত্তম সিংহ রতন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ মিশু, তথ্যচিত্র নির্মাতা ও নাট্যজন নিরঞ্জন দে যাদু, সিলেট মহানগর  আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নিলুফার খানম, কবি রওশন আরা বাঁশিসহ প্রমুখ। বিশ্ব নারী দিবসের এই আয়োজনে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য, নন্দিতা দত্ত, সাবিহা সুলতানাসহ বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সীমা রানী সরকার, সংগীতশিল্পী রুবি বেগম,  সংগীতশিল্পী লিংকন দাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের সাথে তবলায় সঙ্গ করেন বিশিষ্ট তবলাবাদক ঋষি মৃত্যুঞ্জয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ অভিভাবক জয়গুন্নেছা বেগম, রূপা দাস, ইন্দ্রাণী রায়, শারমিন জুঁই, সিক্তা চক্রবর্তী, নাট্যকর্মী ও সাংবাদিক নাইম আহমদ, সিঁথি চক্রবর্তী, প্রিয়াঙ্কা চক্রবর্তীসহ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

6 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

4 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

7 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

2 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

2 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

3 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

2 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

2 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
2