editor

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

মানুষ হিসেবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে : জুলিয়া যেসমিন মিলি

মানুষ হিসেবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে : জুলিয়া যেসমিন মিলি

1

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ। নারীদের নেতৃত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলি। আজ সোমবার (৮ মার্চ) বিকেলে জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে সাইক্লোনের কার্যকরী পরিষদ সদস্য ঔপন্যাসিক আলেয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে সমাজ উন্নয়নে সিলেট বিভাগে শ্রেষ্ঠ জয়িতা আছিয়া খানম সিকদার, সম্মানিত অতিথি হিসেবে সংগঠক মাসুদা সিদ্দিকা রুহি, সংগঠক ইছমত হানিফা চৌধুরী উপস্থিত ছিলেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জালালাবাদ কলেজের প্রভাষক ইশরাক জাহান জেলি এবং সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ টিটি কলেজের প্রভাষক তানজিনা জামান চৌধুরী। কবি নাঈমা চৌধুরীর উপস্থাপনায় সভায় আলোচনায় অংশ নেন সাইক্লোন সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, লেখক সংগঠক সেলিম আউয়াল, লেখক কলামিস্ট সালেহ আহমদ খসরু, রোটারিয়ান আবদুল মালিক সুজন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ফটো জার্নালিস্ট আবদুল বাতিন ফয়সল, এডভোকেট আবদুস সাদেক লিপন, কলামিস্ট আবদুল হক, কবি কামাল আহমদ, আঙ্গুর রাজা চৌধুরী, আফিয়া সুলতানা, ফাহমিদা চৌধুরী, ডলি সিকদার, শিপা চৌধুরী। অনুষ্ঠানে বিশিষ্ট কবি নার্গিস জাহানকে নিয়ে সাইক্লোন আয়োজিত লেখক আড্ডা স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুলিয়া যেসমিন মিলি বলেন, নারী হিসেবে নয়, মানুষ হিসেবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই প্রচেষ্টা-সচেতনতাবোধ শুধু একটি দিবসে নয় পুরো বছর জুড়ে থাকতে হবে। এক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে আছিয়া খানম সিকদার বলেন, নারীর অবস্থা অতীতের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে এটা স্বীকার করতে হবে এদের সংখ্যা কম, সকল নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হলেই আমরা নিজেদেরকে সফল বলতে পারবো।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

7 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

6 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

3 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

8 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

8 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

1 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

4 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

4 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
8