editor
প্রকাশিত: 6:05 PM, March 13, 2021
সিলেটে ফ্যাকড-ক্যাব কর্তৃক আয়োজিত এযাবৎ কালের সর্ববৃহৎ এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ও ১৭ মার্চ। ফরেন এ্যাডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) এর উদ্যোগে ষষ্ঠবারের মতো প্রিমিয়ার ব্যাংক ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলা-২০২১ আগামী ১৬ ও ১৭ মার্চ সিলেটে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সর্ববৃহৎ এই শিক্ষামেলা শিক্ষার্থী, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। একই ছাদের নীচে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্পট অ্যাডমিশন, শিক্ষা লোন, ভিসা প্রোসেসিং, ভর্তির সময়কাল, বসবাসের খরচ, শিক্ষা বৃত্তি, সেশনসহ যাবতীয় তথ্য জানার ব্যবস্থা থাকবে এই শিক্ষা মেলায়।
দেশের স্বনামধন্য ৪০টি কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপস্থিতিতে বিশ্বের ৩০০টির বেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ মেলায় অংশগ্রহণ করবেন। মেলায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ফাউন্ডেশন, স্নাতক, স্নাতোকত্তর এবং পিএইচডি সম্পন্নের যাবতীয় তথ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। তারা বর্তমান অতিমারি বাস্তবতায় নিখরচায় উচ্চশিক্ষা পরামর্শ, ভর্তি মূল্যায়ণ, টিউশন ফিস এর ওপর বৃত্তি, সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের শিক্ষাগ্রহণের পাশাপাশি প্রবাসে শিক্ষার্থীদের বৈধ কর্মঘন্টা খরচ করে আয়ের বিষয়ে বিস্তারিত জানার সুযোগ করে দেবেন।
এবারের মেলা মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রতি উৎসর্গ করা হয়েছে।
আয়োজকরা সিলেটে প্রিমিয়ার ব্যাংক ৬ষ্ঠ ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলায় উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক শিক্ষার্থীদের অংশ গ্রহণের আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে