editor

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সিলেট জেলা ইউনিটের সভাপতি বদরুল, সম্পাদক মামুন

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সিলেট জেলা ইউনিটের সভাপতি বদরুল, সম্পাদক মামুন

2

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএএফ), সিলেট জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ মার্চ শনিবার নগরীর কাজীটুলার শাহী ইদগাহ পয়েন্টে মিতা কমিউনিটি সেন্টার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বদরুল আলম ৪৩ ভোট পেয়ে সভাপতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী সৈয়দ জাহিদ উদ্দিন পেয়েছেন ৩৫ ভোট। আব্দুল্লাহ আল মামুন সামন ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মোঃ হিরা মিয়া পেয়েছেন ২২ ভোট। ৯৩ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে অন্যান্য পদে জয়ীরা হলেন সহসভাপতি পদে শাহজাহান মিয়া, আব্দুল মতিন, মোঃ হারুন রশিদ, মোঃ রেনু মিয়া ও মোঃ এস মশিউল করিম, যুগ্ম সম্পাদক মোঃ বেলাল আহমদ ও মোঃ ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ ওহিদুর রহমান, দফতর সম্পাদক জুনেদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক কাজী এনাম আহমদ, কার্যকরী কমিটির সদস্য মোঃ আজির উদ্দিন খান, মোঃ লুৎফুর রহমান, মোঃ শামছুল হক, মিফতাহুল ইসলাম চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জম হোসেন।
নির্বাচন চলাকালীন সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ.টি.এম শোয়েব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসার অধিদপ্তর এর ভুপেশ চন্দ্র দাস, সাবেক উপ সহকারী কৃষি কর্মকর্তা অব: মোঃ আজিজুর রহমান, বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ, বিএডিসি সিলেট জেলার ব্রিজ ডিলার সমিতির সভাপতি রেনু মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এসোসিয়েশনের সেন্ট্রাল ডিরেক্টর আশরাফুর রহমান চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন বিশেষ নির্বাচন কমিশনার সিলেটের আব্দুর রব ও সাধারণ নির্বাচন কমিশনার সাদিক আহমেদ।
সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

8 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

3 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

7 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

4 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

5 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

8 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

8 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 8

1
8