editor
প্রকাশিত: 3:57 PM, March 15, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে ওয়াজ মাহফিলে গিয়ে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।
এ সময় হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে পৌঁছলে এলাকার লোকজন ছবি তোলার জন্য হেলিকপ্টারের সামনে দৌঁড়ে যান। প্রচণ্ড ভিড়ের কারণে হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না হেফাজত আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। ঠিক তখনই হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামেন মামুনুল হক। বয়স্ক বাবুনগরীর নিরাপত্তার জন্য নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবর্তীর্ণ হন।
এ সময় জনতার ভিড় সামলাতে এবং বাবুনগরীকে নিরাপদে সমাবেশস্থলে নিয়ে যেতে লাঠি হাতে লোকজনকে তাড়া করতে বাধ্য হন তিনি। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাকি হলে হেফাজত আমিরকে কোলে করে হেলিকপ্টার থেকে নামান স্বেচ্ছাসেবকরা। পরে তাকে হুইল চেয়ারে করে দিরাই হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসায় নিয়ে যান মামুনুল হক।
সেখানে জোহর নামাজ আদায় করে হেফাজত নেতারা দিরাই স্টেডিয়ামে সমাবেশস্থলে যান। শাহীনুর আলম শাহিন নামের এক প্রত্যক্ষদর্শী যুগান্তরকে বলেন, ভিড়ের কারণে বাবুনগনরীকে হেলিকপ্টার থেকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। পরের হেফাজত আমিরের নিরাপত্তার জন্য মামুনুল হক নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে