editor

প্রকাশিত: 7:14 PM, March 16, 2021

জগন্নাথপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই: এসল্ট মামলায় আসামি ৫৫, কারাগারে ৪

জগন্নাথপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই: এসল্ট মামলায় আসামি ৫৫, কারাগারে ৪

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৪জনকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মোকদ্দুছ আলী (৩৫), বিলাল মিয়া (৩৮), মহিবুর রহমান (২০) ও শাহিনুর রহমান (৩৩)। হামলার ঘটনায় সোমবার রাতে ওই পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৫৫জনকে আসামি করে একটি এসল্ট মামলা দায়ের করেন।

তবে ঘটনার ২ দিন অতিবাহিত হলেও মঙ্গলবার পর্যন্ত হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আব্দুল হাশিমকে ধরতে পারেনি পুলিশ। এদিকে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসি জানান, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে ৩ পুলিশ সদস্য গত রবিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুল হাশিম (৪৫)কে অভিযান চালিয়ে আটক করে নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হলে তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ বলেন, হামলার ঘটনায় এএসআই শফিকুল হক বাদী হয়ে ৫৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পলাতক আসামিসহ অপরাপর আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে