editor
প্রকাশিত: 7:17 PM, March 16, 2021

ওসমানীনগরে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ট্রাক চালকের মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধি
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় দুটি ট্রাক ও একটি বাসের ত্রিমুখী ধাক্কায় ১জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের কাজে ব্যবহৃত একটি ট্রাক সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম এলাকায় দাঁড়ানো ছিল। ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। দুই ট্রাকের পেছনে থাকা গ্রিনলাইনের বাসটিও সামনের ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে বাসের সামনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত বাবু মিয়া গ্রিনলাইন বাসের হেলপার ছিলেন। তিনি বরিশালের পটুয়াখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন বাসযাত্রী মো. আবু বাশার মণ্ডল, শাহীন, মিথুন, শরিফুল, নাহিদা, ইরাজ ও জয়বাহার, জুনেদ আজীজসহ ১০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গ্রিনলাইনের হেলপারসহ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে আহত বাস হেলপার বাবু মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. আমির উদ্দিন বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন